Login Now

Login with email

Forgot Password

Realme Neo8 স্মার্টফোন 165Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ আগামী ২২ জানুয়ারি চীনে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Jan 13,2026 02:48 PM
153

Realme Neo8 স্মার্টফোন 165Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ আগামী ২২ জানুয়ারি চীনে লঞ্চ হবে

আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Realme Neo8 স্মার্টফোন। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, নতুন এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন Realme Neo8 স্মার্টফোনে বিশাল 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা একটানা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস   

  • Realme Neo8 ফোনে দেওয়া হবে Snapdragon 8 Gen 5 প্রসেসর।
  • এছাড়া ফোনটিতে থাকবে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে। 
  • নতুন এই ফোনে 8000mAh বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে।

Realme Neo8 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Realme Neo8 (12GB+256GB)৫০,০০০ টাকা

বড় ব্যাটার, শক্তিশালী প্রসেসর এবং উচ্চ রিফ্রেশ রেট সহ Realme Neo8 ফোনটি চীনের বাজারে লঞ্চ হবে। ফোনের দাম এখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটি (12GB র‍্যাম+ 256GB স্টোরেজ) ভেরিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে Cyber Purple, Silver, Blue এবং Black।

Realme Neo8 ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme Neo8 স্মার্টফোনে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং 6000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া ফোনটিতে থাকবে Snapdragon 8 Gen 5 প্রসেসর, যা গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন ব্যবহারে খুব দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। 

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। জানা গেছে, এই ফোনে 3D আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। 

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে থাকতে পারে বড় 8000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। এছাড়া ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হতে পারে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি (12GB র‍্যাম+ 256GB স্টোরেজ) ভেরিয়েন্টে চীনের বাজারে লঞ্চ হতে পারে। 

সোর্স: এখানে ক্লি করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions