Login Now

Login with email

Forgot Password

Realme Narzo 90X 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh টাইটান ব্যাটারি সহ 16 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 17,2025 08:10 PM
153

Realme Narzo 90X 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh টাইটান ব্যাটারি সহ 16 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে

রিয়েলমি-এর আসন্ন মডেল Realme Narzo 90X 5G স্মার্টফোনটি 16 ডিসেম্বর 2025 তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ArmorShell প্রোটেকশন রয়েছে, ফলে এটি হাত থেকে পড়া, পকেট, ব্যাগ বা সোফা থেকে পড়ার মতো দৈনন্দিন দুর্ঘটনা সামলাতে সক্ষম এবং শক্তিশালী, টেকসই ও বাস্তব জীবনের জন্য অনেক নিরাপদ।

Realme তাদের নতুন Realme Narzo 90X 5G স্মার্টফোনে বড় 7000mAh ব্যাটারি যুক্ত করেছে। পাশাপাশি রয়েছে 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ সাপোর্ট করে, ফলে ব্যবহারকারীরা পাবে মিশ্রণ ও ভিজুয়াল অভিজ্ঞতা। চলুন তাহলে জেনে নেওয়া যাক নতুন এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম।

হাইলাইটস

  • Realme Narzo 90X 5G ফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।
  • পাশাপাশি থাকছে 50MP Sony Ai প্রাইমারি ক্যামেরা।
  • নতুন এই ফোনে 7000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে।

Realme Narzo 90X 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দাম বাংলাদেশে সম্ভাব্য দাম
Realme Narzo 90X 5G (8GB+128GB)১৫,৪৯৯ রূপি২৫,০০০ টাকা

Realme Narzo 90X 5G স্মার্টফোন 16 ডিসেম্বর ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। নতুন এই ফোন আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Nitro Blue এবং Flash Blue।

Realme Narzo 90X 5G ফোনের স্পেসিফিকেশন

Realme Narzo 90X 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে । এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির থিকনেস 8.28 মিমি এবং ওজন 212 গ্রাম। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত, ফলে এটি ব্যবহারকারীকে দেবে  দ্রুত ও স্মুথ পারফরম্যান্স।

ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP Sony Ai প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে Dual-view video, TIME-LAPSE, PRO,Text Scanner এবং TILT-SHIFT সহ একাধিক ফিচার সাপোর্ট করে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে থাকছে IP65 রেটিং, যা হালকা পানির ছিটা এবং ধুলোবালি প্রতিরোধ করতে সক্ষম।


ফোনটিতে রয়েছে 7000mAh টাইটান ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং ও 6.5W রিভার্স চার্জিং সুবিধা। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটির ব্যাটারি প্রায় 6 বছর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। ফোনটি Realme UI 6.0 ভিত্তি Android 15 অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে 5G নেটওয়ার্ক এবং WiFi 5G সাপোর্ট করে।

ফোনটিতে ArmorShell প্রোটেকশন রয়েছে, যা  হাত থেকে পড়া, পকেট, ব্যাগ বা সোফা থেকে পড়ার মতো দৈনন্দিন দুর্ঘটনা সামলানোর জন্য তৈরি এবং এটি শক্তিশালী, টেকসই ও বাস্তব জীবনের জন্য নিরাপদ। পাশাপাশি এই ফোনে থাকছে 400% Ultra Volume, ফলে অতিরিক্ত ভলিউম দিলে বাহিরের শব্দের মাঝে সহজেই গান শোনা যাবে। ভারতের বাজারে ফোনটি (8GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions