Login Now

Login with email

Forgot Password

144Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 8 Elite প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ হয়েছে Realme GT8 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 22,2025 12:48 PM
153

144Hz রিফ্রেশ রেট এবং Snapdragon 8 Elite প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ হয়েছে Realme GT8 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন

21 অক্টোবর, চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে Realme GT8 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই সিরিজের অধীনে Realme GT8 5G এবং Realme GT 8 Pro 5G ফোনটি লঞ্চ করেছে। রিয়েলমির নতুন মডেলটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালভাবে আসতে পারে।

শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য Realme GT8 5G ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই স্মার্টফোনে 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Realme GT8 5G স্মার্টফোনে রয়েছে 7000mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে।

Realme GT8 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme GT8 5G (12GB +256GB)২,৮৯৯ CNY
৫০,০০০ টাকা

Realme GT8 5G স্মার্টফোনটি চীনের বাজারে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৮৯৯ CNYবাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে প্রায় ৫০,০০০ টাকা। এই স্মার্টফোন তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যাচ্ছে Blue, Green এবং Whiteবর্তমানে ফোনটি চীনের অফিশিয়াল সাইটে প্রিঅর্ডার করা যাচ্ছে এবং 31 অক্টোবর থেকে প্রিঅর্ডার শেষ হবে।

Realme GT8 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Realme GT8 5G স্মার্টফোনে 6.79 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিনে 7000nits পিক ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেটটি 4.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

ফোনটির রেয়ারে রয়েছে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকডিং সাপোর্ট করে। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে।

Realme GT8 5G স্মার্টফোনে যোগ করা হয়েছে 7000mAh ব্যাটারি। ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের সুবিধা পাবে। ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ফোনে 45 মিনিটে 100% চার্জ করা যাবে। ফোনটি Realme UI 7.0 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।

নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একসেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G নেটওয়ার্ক, NFC,USB চার্জিং পোর্ট। চীনের বাজারে ফোনটি (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

সোর্স: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9s স্মার্টফোন Dimensity 9500s প্রসেসর ও 7025 mAh বড় ব্যাটারি সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo Find X9s স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimens...

new-img

Xiaomi Redmi K90 Max স্মার্টফোন Dimensity 9500 প্রসেসর ও 8550mAh বিশাল ব্যাটারি সহ ২১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে Xiaomi Redmi K90 Max স্মার্টফোন ২১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Dimensi...

new-img

OnePlus Nord CE6 Lite স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি ও Dimensity 7400 Apex প্রসেসর সহ আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে

OnePlus তাদের নতুন মডেল OnePlus Nord CE6 Lite স্মার্টফোন আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করবে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে থাক...

new-img

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে OnePlus Nord CE6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল...

Discussions