Login Now

Login with email

Forgot Password

Realme C85 Series বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Dec 07,2025 01:02 PM
153

Realme C85 Series বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh ব্যাটারি

Realme তাদের নতুন Realme C85 Series বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। জানা গেছে, এই সিরিজের অধীনে Realme C85 4G এবং Realme C85 5G বাজারে আসবে। ফোনটি লঞ্চের তারিখ এখনো ঘোষণা হয়নি তবে ধারণা করা যাচ্ছে, ডিসেম্বর মাসের মধ্যেই এটি বাংলাদেশে লঞ্চ করতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme C85 Series -এর মডেলগুলোতে 7000mAh ব্যাটারি যুক্ত করা হবে, যা খুব সহজেই দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই সিরিজের ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হবে। ফোনগুলো Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। জেনে নিন সিরিজটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম।

হাইলাইটস

  • Realme C85 সিরিজে থাকবে 7000mAh ব্যাটারি।
  • পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে।
  • নতুন এই সিরিজে IP66/68/69K রেটিং ব্যবহার করা হবে।

Realme C85 সিরিজের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme C85 4G (6GB+128GB)২০,০০০ টাকা
Realme C85 5G (8GB+256GB)২৫,০০০ টাকা

জানা গেছে, Realme C85 সিরিজের ফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে আসবে। Realme C85 4G ফোনের (6GB র‌্যাম +128GB স্টোরেজ) এর দাম ২০,০০০ টাকা হতে পারে এবং Realme C85 5G (8GB র‌্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৫,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া C85 4G স্মার্টফোন Kingfisher Blue আর Swan Black কালারে এবং C85 5G ফোনটি Peacock Green Parrot Purple কালারে লঞ্চ করবে।

Realme C85 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন Realme C85 4G স্মার্টফোনে 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 1200 nits পিক ব্রাইটনেস এবং (1570x720 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Qualcomm Snapdragon 685 প্রসেসর দেওয়া হবে, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করবে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP AI প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 8MP AI ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে IP66/68/69K রেটিং দেওয়া হবে, যা গরম পানি, ধুলোবালি কিংবা বৃষ্টির পানি প্রতিরোধ করতে সক্ষম।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Realme C85 4G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি যুক্ত করা হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং। ফোনটি Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া নতুন এই ফোন (6GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাজারে আসবে।

Realme C85 5G ফোনের স্পেসিফিকেশন

দ্রুত পারফরম্যান্সের জন্য Realme C85 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হবে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.4GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে থাকবে 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 1200 nits পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট এবং (1570x720 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে।


দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিতের জন্য Realme C85 5G স্মার্টফোনে থাকবে 7000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হবে। ফোনটিতে IP66/68/69K রেটিং সাপোর্ট করবে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম হবে।

ফোনের রেয়ারে 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা যুক্ত করা হবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকবে 8MP AI ফ্রন্ট ক্যামেরা। ফোনটি Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া নতুন এই ফোন (8GB র‌্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে লঞ্চ করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

খুব শীঘ্রই বাংলাদেশে আসছে ইনফিনিক্সের স্যাটেলাইট কল প্রযুক্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন মোবাইল প্রযুক্তিগুলো CES 2026 নামের একটি ইভেন্টে সবাইকে দেখিয়েছে। CES (কনজিউমার ইলেকট্রনিক...

new-img

Xiaomi Redmi Note 15 Pro Plus 5G স্মার্টফোন 200MP প্রাইমারি ক্যামেরা এবং IP68/IP69K রেটিং সহ ১৫ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi Note 15 Pro Plus 5G স্মার্টফোন গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায...

new-img

Infinix Note Edge 5G স্মার্টফোন 3D Curved AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7100 প্রসেসর সহ খুব শীঘ্রই বাংলাদেশে আসবে

ইনফিনিক্স-এর আসন্ন মডেল Infinix Note Edge স্মার্টফোন ২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে আসবে। ইতিমধ্যে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল...

new-img

Oppo A6s 5G স্মার্টফোন 7000mAh ব্যাটারি এবং IP69 রেটিং সহ ১৩ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

Oppo A6s 5G স্মার্টফোন ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। নতুন এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেস...

Discussions