Login Now

Login with email

Forgot Password

আজ ৫ নভেম্বর বাংলাদেশের বাজারে লঞ্চ হল Realme C85 Pro 4G স্মার্টফোন : সাথে থাকছে 7000mAh ব্যাটারি এবং IP69K রেটিং

MobileMaya Team
Publish On: Nov 05,2025 05:09 PM
153

আজ ৫ নভেম্বর বাংলাদেশের বাজারে লঞ্চ হল Realme C85 Pro 4G স্মার্টফোন : সাথে থাকছে 7000mAh ব্যাটারি এবং IP69K রেটিং

Realme তাদের নতুন স্মার্টফোন Realme C85 Pro 4G আজ 5 নভেম্বর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। রিয়েলমির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে IP69K রেটিং ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি, পানি, গরম কফি, চা সহ মোট ৩৬ ধরনের তরল থেকে সুরক্ষিত থাকবে। এমনকি ফোনটি পানির নিচে রেখেও ভিডিও ধারণ করা যাবে।    

নতুন মডেলের Realme C85 Pro 4G স্মার্টফোনে দেওয়া হয়েছে Snapdragon 685 প্রসেসর, ফলে এটি দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। এছাড়াও, দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 7000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Realme C85 Pro 4G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ফোনটিতে IP69K রেটিং ব্যবহার করা হয়েছে ।
  • এই ফোনে রয়েছে 4000 nits আল্ট্রা ব্রাইট AMOLED ডিসপ্লে। 

Realme C85 Pro 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে  দাম
Realme C85 Pro 4G (6GB+128GB)২০,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Realme C85 Pro 4G (8GB+128GB)২২,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Realme C85 Pro 4G (8GB+256GB)২৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)
তথ্য অনুযায়ী, Realme C85 Pro 4G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (6GB র‌্যাম +128GB স্টোরেজ) এর দাম ২০,৯৯৯ টাকা,(8GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা এবং (8GB র‌্যাম +256GB স্টোরেজ) এর দাম ২৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে লঞ্চ করা হয়েছে Parrot Purple এবং Peacock Green। বর্তমানে ফোনটি রিয়েলমির অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে। ফোনের সাথে উপহার হিসাবে থাকছে 18GB Banglalink Internet এবং Realme Exclusive Bag। 

Realme C85 Pro 4G ফোনের স্পেসিফিকেশন

Realme C85 Pro 4G স্মার্টফোনে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 Hz রিফ্রেশ রেট, (1080x2344 পিক্সেল) রেজোলিউশন এবং 4000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে  Snapdragon 685 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির  ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত।

   

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নতুন এই  ফোনটিতে থাকছে 7000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ফোনটি realme UI 6.0 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে। 

ফোনটিতে IP69K রেটিং ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি পানি, গরম কফি, চা সহ মোট ৩৬ ধরনের তরল থেকে সুরক্ষিত থাকবে। এমনকি ফোনটি পানির নিচে রেখেও ভিডিও ধারণ করতে পারবেন কোন সমস্যা ছাড়াই। বর্তমানে ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে (6GB র‌্যাম +128GB স্টোরেজ), (8GB র‌্যাম +128GB স্টোরেজ) এবং (8GB র‌্যাম +256GB স্টোরেজ)। 

সোর্স : ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 1...

new-img

Oppo K15 Pro Plus স্মার্টফোন Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর ও 165Hz রিফ্রেশ রেট সহ ১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro Plus স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হ...

new-img

Oppo K15 Pro স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7500mAh বিশাল ব্যাটারি নিয়ে ১ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছ...

new-img

Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত, যা মাল...

Discussions