Login Now

Login with email

Forgot Password

Realme C85 4G স্মার্টফোন 7000mAh ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট সহ আগামী 11 ডিসেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে

MobileMaya Team
Publish On: Dec 09,2025 05:54 PM
153

Realme C85 4G স্মার্টফোন 7000mAh ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট সহ আগামী 11 ডিসেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে

আগামী 11 ডিসেম্বর 2025 তারিখে রিয়েলমি- এর আসন্ন মডেল Realme C85 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম। জানা গেছে ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে, যা স্ক্রলিং বা গেম খেলার সময় আরও মসৃণ ও আরামদায়ক ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme তাদের নতুন Realme C85 4G স্মার্টফোনে শক্তিশালী বড় 7000mAh ব্যাটারি যুক্ত করবে। দ্রুত চার্জিং সুবিধার জন্য এতে থাকবে 45W ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফোনটি চলবে Android 15 ভিত্তিক Realme UI 6.0 অপারেটিং সিস্টেমে। এবার দেখে নেওয়া যাক ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম

হাইলাইটস

  • Realme C85 4G ফোনে IP68/69K রেটিং ব্যবহার করা হবে।
  • সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে ।
  • এছাড়া নতুন এই ফোনে দেওয়া হবে 7000mAh ব্যাটারি।

Realme C85 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme C85 4G (6GB+128GB)২০,০০০ টাকা

জানা গেছে, Realme C85 4G ফোনটি বাংলাদেশের বাজারে (6GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। ফোনের দাম এখনো প্রকাশ হয়নি তবে ধারণা করা যাচ্ছে, ফোনটির আনুমানিক দাম প্রায় ২০,০০০ টাকা হতে পারে। নতুন এই ফোন আকর্ষণীয় দুইটি কালারে লঞ্চ করবে Kingfisher Blue এবং Swan Black

Realme C85 4G ফোনের স্পেসিফিকেশন

Realme C85 4G স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Qualcomm Snapdragon 685 ব্যবহার করা হবে, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। এছাড়া ফোনটিতে থাকবে 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, (1570x720 পিক্সেল) রেজোলিউশন এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরাতে AI Edit Tools, AI Edit Genie, AI Editor, AI Eraser, AI Unblur এবং AI Ultra Clarity সাপোর্ট করবে, ফলে ছবি তোলার পরও AI-ভিত্তিক এডিট আর ছবির ব্লার কমানো বা বাড়ানো যাবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8MP AI ফ্রন্ট ক্যামেরা থাকবে।

ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি গরম পানি, ধুলোবালি কিংবা বৃষ্টির পানি প্রতিরোধ করার জন্য এই ফোনে IP68/69K রেটিং ব্যবহার করা হবে। ফোনটি Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। নতুন এই ফোন (6GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে বাজারে আসবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

OnePlus Nord CE6 স্মার্টফোন আগামী ৭ মে ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বিশাল ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ৭ মে ২০২৬ তারিখে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে OnePlus Nord CE6 স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল...

new-img

ব্যবহারকারীদের জন্য নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ চালু করল ইলন মাস্ক

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার) তাদের নতুন মেসেজিং অ্যাপ XChat চালু করেছে। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রোজ শুক্রবার থেকে এট...

new-img

আনইনস্টল করার পরও ফিরে আসছে ম্যালওয়্যার, কীভাবে ফোন সুরক্ষিত রাখবেন?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে নতুন এক ম্যালওয়্যার। সাধারণত কোনো ক্ষতিকর অ্যাপ বুঝতে পারলে আমরা সেটি আনইনস্টল করে নিশ...

new-img

ChatGPT 5.5 Launch: নতুন এই আপডেটে থাকছে যেসব সুবিধা

সম্প্রীতি ২০২২ সালের নভেম্বর থেকে ChatGPT সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হওয়ার পর খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। অন্যান্য AI টুলের সঙ্গে মিলিয়ে এটি মানুষ...

Discussions