Login Now

Login with email

Forgot Password

Realme C83 5G স্মার্টফোন ৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: Mar 08,2026 12:27 PM
153

Realme C83 5G স্মার্টফোন ৭ মার্চ ভারতের বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট

Realme তাদের নতুন মডেল Realme C83 5G স্মার্টফোন ৭ মার্চ ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Realme C83 5G স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা দৈনন্দিন কাজ করা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা গেম খেলার সময় ব্যবহারকারীকে ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Realme C83 5G ফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি থাকছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
  • ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে।

Realme C83 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme C83 5G (4GB+128GB)১৪,৪৯৯ রূপি২০,০০০ টাকা

বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং উন্নত রিফ্রেশ রেট সহ Realme C83 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশের এই ফোনের আনুমানিক দাম প্রায় ২০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Blooming Purple এবং Sprouting Green।

Realme C83 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Realme C83 5G স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 900 nits পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট এবং (720×1570 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। পাশাপাশি দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত।


ফোনটিতে দেওয়া হয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং। রিয়েলমি জানিয়েছে, এই ফোনে একবার সম্পূর্ণ চার্জ করলে 19 ঘণ্টা অনলাইন ভিডিও, 22 ঘণ্টা অনলাইন চ্যাট এবং 68 ঘণ্টা ভয়েস কলে কথা বলা যাবে। এছাড়া ফোনটির ব্যাটারি 4 বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশসহ 13MP AI প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে রয়েছে IP64 রেটিং। ফোনটি realme UI 7.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে যুক্ত করা হয়েছে AI Power Saving ফিচার। এটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ এবং প্রসেসরের শক্তি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে ব্যাটারি বাঁচায় এবং ফোনকে দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা দেয়। সাথে রয়েছে 300% Ultra Volume Mode ফিচার, যার মাধ্যমে লাউডস্পিকার অনেক বেশি শক্তিশালী হয় এবং গান, ভিডিও বা কল জোরে ও স্পষ্টভাবে শোনা যায়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions