Login Now

Login with email

Forgot Password

Realme C85 4G স্মার্টফোন আজ 11 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Dec 13,2025 10:22 PM
153

Realme C85 4G স্মার্টফোন আজ 11 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh ব্যাটারি

রিয়েলমি তাদের নতুন মডেল Realme C85 4G স্মার্টফোন আজ 11 ডিসেম্বর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে IP69K রেটিং। এটি সাধারণ IP68 এর চেয়েও উন্নত, যা ফোনকে শুধু ডুবন্ত পানি নয়, বরং গরম পানি এবং স্টিম ক্লিনিংয়ের মতো কঠোর পরিস্থিতি থেকেও রক্ষা করতে পারে।

Realme-এর আসন্ন Realme C85 4G স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা স্ক্রলিং বা গেম খেলার সময় ব্যবহারকারীকে দেবে আরও মসৃণ ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা। দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে Snapdragon 685 প্রসেসর। চলুন তাহলে জেনে নেওয়া ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Realme C85 4G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP69K রেটিং।

Realme C85 4G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Realme C85 4G (6GB+128GB)১৮,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Realme C85 4G (8GB+128GB)২০,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Realme C85 4G ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (6GB র‌্যাম +128GB স্টোরেজ) এর দাম ১৮,৯৯৯ টাকা এবং (8GB র‌্যাম +128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে লঞ্চ হয়েছে Kingfisher Blue এবং Swan Blackবর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Realme C85 4G ফোনের স্পেসিফিকেশন

নতুন Realme C85 4G স্মার্টফোনে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, (1570x720 পিক্সেল) রেজোলিউশন এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 685 প্রসেসর । 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ফোনে থাকছে 7000mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে IP69K রেটিং, যা শুধু ডুবন্ত পানি নয়, বরং গরম পানি এবং স্টিম ক্লিনিংয়ের মতো কঠোর পরিস্থিতিও ফোনকে রক্ষা করে। ফোনটি Realme UI 6.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে AI Edit Tools, AI Edit Genie, AI Editor, AI Eraser, AI Unblur এবং AI Ultra Clarity -এর মতো ফিচার রয়েছে। ফলে ছবি তোলার পরও সহজেই AI-ভিত্তিক এডিট করা সম্ভব হয় এবং ছবির ব্লার কমানো বা বাড়ানোও যায়। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটির জন্য Realme C85 4G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, একসেলেরোমিটার, কম্পাস এবং জায়রোস্কোপ। ফোনটিতে NFC আর USB চার্জিং পোর্ট সাপোর্ট করে। বর্তমানে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে (6GB র‌্যাম +128GB স্টোরেজ) এবং (8GB র‌্যাম +128GB স্টোরেজ)।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions