Login Now

Login with email

Forgot Password

Realme C100i স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট

MobileMaya Team
Publish On: May 24,2026 10:11 PM
153

Realme C100i স্মার্টফোন ৭ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট

Realme তাদের নতুন মডেল Realme C100i স্মার্টফোন ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য মসৃণ স্ক্রলিং এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

Realme C100i স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর। এটি সাধারণ ব্যবহার যেমন ভিডিও দেখা, কলে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেমিংয়ে স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

 হাইলাইটস

  • Realme C100i স্মার্টফোনে রয়েছে 7000mAh বড় ব্যাটারি
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে ধুলো প্রতিরোধী IP64 রেটিং।

Realme C100i ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Realme C100i (4GB+64GB)১৫,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Realme C100i (4GB+128GB)১৭,৯৯৯ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Realme C100i স্মার্টফোন বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+64GB স্টোরেজ)-এর দাম ১৫,৯৯৯ টাকা এবং (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Dawn Purple এবং Dusk Gray। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপ বা দোকানে পাওয়া যাচ্ছে।

Realme C100i ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Realme C100i স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে (720×1570 পিক্সেল) রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 900 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে যুক্ত আছে 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Unisoc T7250 প্রসেসর, যা 1.6 GHz থেকে 1.8 GHz ক্লক স্পীডে কাজ করে। ফোনটির অপারেটিং সিস্টেম Android 16।

ফোনটিতে দেওয়া হয়েছে 7000mAh বড় ব্যাটারি। কোম্পানি দাবি করেছে, 6 বছর পর্যন্ত এই ব্যাটারি স্থায়ী পারফরম্যান্স দেবে এবং সাধারণ ব্যবহার যেমন ভিডিও দেখা, কলে কথা বলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল এবং হালকা মাঝারি গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি ৩ দিন পর্যন্ত চলতে পারবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে রয়েছে 15W কুইক চার্জিং। ফোনটিতে Bluetooth 5.2, Wi-Fi 5, 4G নেটওয়ার্ক এবং USB চার্জিং সাপোর্ট করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 8MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI System Optimization, AI Battery Optimization, AI NetPilot এবং AI Image Editing ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি স্বয়ংক্রিয়ভাবে আরও সুন্দর ও পরিষ্কার করে তোলা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা।

সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি এবং হালকা পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া ফোনে যুক্ত আছে 2M Drop Resistance ফিচার, যার ফলে ২ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি কিছুটা সুরক্ষিত থাকে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions