Login Now

Login with email

Forgot Password

Realme 16 Pro Series খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে: ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার জেনে নিন

MobileMaya Team
Publish On: Dec 18,2025 04:48 AM
153

Realme 16 Pro Series খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে: ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার জেনে নিন

Realme খুব শীঘ্রই ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে যাচ্ছে Realme 16 Pro Seriesজানা গেছে এই সিরিজের অধীনে দুইটি স্মার্টফোন বাজারে আসবে Realme 16 Pro এবং Realme 16 Pro Plusকোম্পানির অফিশিয়াল সাইট থেকে ফাঁস হয়েছে যে Realme 16 Pro Series-এর ফোনগুলো Next-Gen Master Design, অর্থাৎ পাতলা ও নিখুঁতভাবে কার্ভড বডি, প্রিমিয়াম ফিনিশের স্পর্শ আর ফ্ল্যাগশিপ -অনুপ্রাণিত নকশা এই তিন সমন্বয়ে তৈরি, যা প্রথম দেখাতেই আলাদা ও উন্নত অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme 16 Pro Series-এর দুইটি স্মার্টফোনের Ai Edit Genie 2.0 ফিচার যুক্ত করবে, এটি একটি ভয়েসবেইসড AI এডিটিং ফিচার। যার মাধ্যমে আপনি শুধু মুখ দিয়ে কথা বলেই ছবি বা ভিডিও নিজের পছন্দ মতো এডিট করে নিতে পারবেন। এই সিরিজের Realme 16 Pro স্মার্টফোনটি Orchid Purple , Master Gold এবং Pebble Grey কালারে ডিজাইন করতে পারে। ফোনটিতে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ সাপোর্ট করতে পারে।

এছাড়া Realme 16 Pro Plus স্মার্টফোনে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি একটি শক্তিশালী মিড-রেঞ্জ প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিংসব ক্ষেত্রেই শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। পাশাপাশি ফোনটিতে যুক্ত করা হবে বড় 6500mAh ব্যাটারি। রিয়েলমির দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে 8.2 ঘণ্টা একটানা গেম খেলা যাবে এবং 20.3 ঘণ্টা ইন্সটাগ্রাম, 20 ঘণ্টা ইউটিউব আর 111 ঘণ্টা Spotify ব্যবহার করা যাবে।

ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারেOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল ক্যামেরা সেটাআপ ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটি ভারতের বাজারে 12GB র‍্যাম+ 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions