Login Now

Login with email

Forgot Password

Realme 16 Pro Plus স্মার্টফোন 200MP OIS ক্যামেরা ও HyperGlow 4D Curve+ AMOLED ডিসপ্লে সহ ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Jan 09,2026 09:02 PM
153

Realme 16 Pro Plus স্মার্টফোন 200MP OIS ক্যামেরা ও HyperGlow 4D Curve+ AMOLED ডিসপ্লে সহ ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হয়েছে

রিয়েলমি তাদের নতুন মডেল Realme 16 Pro Plus স্মার্টফোন ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত HyperGlow 4D Curve+ AMOLED ডিসপ্লে, যা ভিডিও, গেমিং বা সাধারণ ব্যবহার সবক্ষেত্রেই মসৃণ ও ভিজুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে।

নতুন Realme 16 Pro Plus স্মার্টফোনের রেয়ারে 200MP OIS প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে কিছু AI ফিচার রয়েছে, যা ছবিকে আরও সুন্দর ও প্রাণবন্ত  করে তুলে এবং এই ক্যামেরা দিয়ে 4K 60fps রেজোলিউশনে ভিডিও রেকর্ডও করা যায়। দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।

হাইলাইটস

  • Realme 16 Pro Plus ফোনে রয়েছে 200MP OIS প্রাইমারি ক্যামেরা।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP66/IP68/IP69/IP69K রেটিং।
  • পাশাপাশি নতুন এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Realme 16 Pro Plus ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টভারতের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme 16 Pro Plus (8GB+128GB)৩৫,৯৯৯ রূপি৬০,০০০ টাকা

Realme 16 Pro Plus স্মার্টফোনটি শক্তিশালী ফিচার, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন নিয়ে ভারতে লঞ্চ হয়েছে। ফোনের (8GB র‌্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ রূপি। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Master Gold, Master Grey এবং Camellia Pink।

Realme 16 Pro Plus ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Realme 16 Pro Plus স্মার্টফোনে 6.40 ইঞ্চির HyperGlow 4D Curve+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 6500nits পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট এবং (1280 × 2800পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে, এই চিপসেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি ভালো অভিজ্ঞতাও প্রদান করে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP OIS প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে কিছু AI ফিচার রয়েছে, যা ছবিকে আরও সুন্দর ও প্রাণবন্ত  করে তুলে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে 4K 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়।

ফোনটিতে রয়েছে 7000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটির ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। ফোনটি realme UI 7.0 নির্ভর android 16 অপারেটিং সিস্টেমে চলে।

Realme 16 Pro Plus স্মার্টফোনে দেওয়া হয়েছে IP66/IP68/IP69/IP69K রেটিং, যার ফলে পানি ও ধুলোবালি থেকে ফোনটি ভালো সুরক্ষা পায় এবং ৮০ ডিগ্রি সেলসিয়াস গরম পানিও সহ্য করতে পারে। ফোনটিতে AI Edit Genie, AI StyleMe এবং AI Framing Master ফিচার ব্যবহার করা হয়েছে। এছাড়া নতুন এই ফোনে 5G নেটওয়ার্ক, NFC এবং Wi-Fi 5 সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo A6s Pro 4G স্মার্টফোন IP68/IP69K রেটিং ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo A6s Pro 4G স্মার্টফোন ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার ক...

new-img

Tecno Camon 50 4G স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh বড় ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

Tecno তাদের নতুন মডেল Tecno Camon 50 4G স্মার্টফোন আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অফিশিয়াল ঘোষণার আগেই ফোনটির গুরুত্বপূর...

new-img

Tecno Camon 50 Ultra স্মার্টফোন IP68/IP69/IP69K রেটিং এবং 6500mAh ব্যাটারি সহ আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Tecno Camon 50 Ultra স্মার্টফোন। জানা গেছে, ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট...

new-img

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে: সাথে থাকবে 8000mAh বড় ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট

আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Tecno-এর আসন্ন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। লঞ্চের আগেই ফোনটির গুর...

Discussions