Login Now

Login with email

Forgot Password

Realme 16 5G স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Mar 29,2026 10:07 PM
153

Realme 16 5G স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে: সাথে থাকবে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

আগামী ২ এপ্রিল ২০২৬ তারিখে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Realme 16 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন কোম্পানির অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে, ফোনটিতে ব্যবহার করা হবে 50MP Sony রেয়ার ক্যামেরা, যা খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়বে।

Realme 16 5G স্মার্টফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় দুই দিনের মতো চলতে পারবে। পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হবে IP69/IP69K রেটিং। এটি ভারী ধুলোবালি এবং উচ্চ পানির চাপ থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

হাইলাইটস

  • Realme 16 5G ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে।
  • সাথে থাকবে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হবে 50MP Sony রেয়ার ক্যামেরা।

Realme 16 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Realme 16 5G (8GB+256GB)৫৫,০০০ টাকা

Realme 16 5G স্মার্টফোন বড় ব্যাটারি এবং উন্নত মানের ক্যামেরা নিয়ে ভারতের বাজারে লঞ্চ হবে। বাংলাদেশে এই ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৫৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে ডিজাইন করা হবে Black এবং White ।

Realme 16 5G ফোনের স্পেসিফিকেশন

Realme 16 5G স্মার্টফোনে থাকবে 6.57‑ইঞ্চি AMOLED ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, (1080×2372 পিক্সেল) রেজোলিউশন এবং 4200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর ব্যবহার করা হবে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony প্রাইমারি ক্যামেরা এবং 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে উচ্চ মানের 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে Bluetooth 5.3, USB চার্জিং, 5G নেটওয়ার্ক এবং Wi‑Fi 5 সাপোর্ট করবে।

ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা সাধারণ ব্যবহারে প্রায় ২ দিনের মতো চলতে পারবে। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 60W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনের ব্যাটারি ৬ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। ফোনটি Realme UI 7.0 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

ভারী ধুলোবালি এবং উচ্চ পানির চাপ প্রতিরোধের জন্য এই ফোনে IP69/IP69K রেটিং যুক্ত করা হবে। পাশাপাশি ফোনটিতে থাকবে 6050mm² VC কুলিং সিস্টেম, যা হেভি গেমিং চলাকালীন সময় ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions