Login Now

Login with email

Forgot Password

7000mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Realme 15 Pro স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 18,2025 06:23 PM
153

7000mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ বাংলাদেশের বাজারে লঞ্চ হল Realme 15 Pro স্মার্টফোন

১২ অক্টোবর, Realme তাদের নতুন স্মার্টফোন Realme 15 Pro 5G বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, রিয়েলমি প্রো মডেলের এই ফোনে ফ্ল্যাগশিপ ফিচার রয়েছে, যা সাধারণত রিয়েলমি ফোনের “প্লাস” মডেলে দেওয়া হত। এর পাশাপাশি ভয়েস অ্যাসিস্টেন্স ফটো এডিটিং টুল এবং ভয়েস কমান্ডের মাধ্যমে ফটো এডিট করার জন্য ফোনটিতে AI Edit Genie যোগ করা হয়েছে।

Realme 15 Pro 5G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। গেমিং এক্সপেরিয়েন্স আরও দারুণ করতে নতুন মডেলের এই ফোনে AI Gaming Coach 2.0 এবং AI Ultra Touch Control দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

হাইলাইট

  • Realme 15 Pro 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর।

Realme 15 Pro 5G ফোনের দাম এবং ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Realme 15 Pro 5G (12GB +256GB)৫৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)
Realme 15 Pro 5G ফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যার (12GB র‍্যাম +256GB স্টোরেজ) এর দাম ৫৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে ডিজাইন করা হয়েছে Flowing Silver, Silk Purple এবং Velvet Greenএই স্মার্টফোনের সাথে উপহার হিসেবে থাকবে গিফট বক্স, গোল্ড সার্ভিস কার্ড, ওয়াটার বোতল রিডাইম, রিয়েমি বাডস টি 200 লাইট। এছাড়াও, কার্ড বিহীন সহজ কিস্তির সুবিধা এবং 2 বছরের ওয়ারেন্টি থাকবে। ফোনটি বর্তমানে রিয়েলমির অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে

Realme 15 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Realme 15 Pro 5G স্মার্টফোনে 6.8 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে রয়েছেযার রেজোলিউশন 1280x2800 পিক্সেল। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 6,500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP সনি IMX882 প্রাইমারি OIS সেন্সর ক্যামেরা এবং 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা সাপোর্ট করে। একইভাবে ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা দিয়ে 4K 60fps ভিডিও রেকর্ডিং করা যাবে।


শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz থেকে 2.8 GHz পর্যন্ত। পাশাপাশি একাধিক অ্যাপ ব্যবহার, গেম খেলা বা বড় ফাইল সংরক্ষণের সুবিধা পেতে (12GB র‍্যাম+ 256 GB স্টোরেজ) যোগ করেছে

Realme 15 Pro 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং রয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে।

সোর্স : ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions