Login Now

Login with email

Forgot Password

স্টেবল রিলিজের আগেই পিক্সেল ডিভাইস পেল অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪ আপডেট

MobileMaya Team
Publish On: Apr 20,2026 04:50 PM
153

স্টেবল রিলিজের আগেই পিক্সেল ডিভাইস পেল অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪ আপডেট

গুগল কিছু নির্দিষ্ট পিক্সেল ফোনে অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪ আপডেট দেওয়া শুরু করেছে, যা এই সিরিজের শেষ বিটা সংস্করণ। এই আপডেট থেকে বোঝা যায়, অ্যান্ড্রয়েড ১৭ এখন প্রায় শেষ পর্যায়ে আছে এবং খুব শিগগিরই এর চূড়ান্ত (স্টেবল) ভার্সন আগামী কয়েক মাসের মধ্যে সবার জন্য প্রকাশ করা হবে।

বিটা ৪-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭ এখন শেষ আপডেটের দিকে এগিয়ে যাচ্ছে। এতে ডেভেলপার এবং অগ্রিম ব্যবহারকারীরা নতুন ভার্সনটি কেমন হবে তার একটি ভালো ধারণা পাচ্ছেন। আগের বিটা ভার্সনের তুলনায় এখন নতুন ফিচার যুক্ত করার চেয়ে ফোনের গতি, স্থায়িত্ব এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো করার দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪-এ নতুন কী আছে?

নতুন এই আপডেটে বড় কোনো পরিবর্তন নেই। তবে কিছু ছোট কিন্তু প্রয়োজনীয় উন্নতি আনা হয়েছে। এখন নোটিফিকেশন প্যানেলে No notifications লেখার পরিবর্তে You’re all caught up লেখা দেখাবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ। এই ফিচারটি আগে থেকেই Pixel Watch-এ ছিল বলে গুগল জানিয়েছে।

অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪-এ একটি নতুন সিস্টেম আইকন যুক্ত করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে পুরো ইউজার ইন্টারফেসে (UI) আরও সুন্দর ও উন্নত ডিজাইন আনা হচ্ছে। 

এই আপডেটের মাধ্যমে কিছু সমস্যা সমাধান করা হয়েছে এবং ফোনের কাজ করার স্থিতিশীলতাও (স্ট্যাবিলিটি) আরও উন্নত করা হয়েছে। এটি আগের বিটা ২ ও বিটা ৩ আপডেটের ওপর ভিত্তি করে তৈরি। সব মিলিয়ে, অ্যান্ড্রয়েড ১৬-এর তুলনায় অ্যান্ড্রয়েড ১৭-এ প্রাইভেসি, নিরাপত্তা এবং পারফরম্যান্স আরও ভালো করার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এই আপডেটটি CP21.260330.008 বিল্ড হিসেবে এসেছে। এটি চূড়ান্ত রিলিজ দেওয়ার আগে কিছু সমস্যা ঠিক করার জন্য এটি প্রকাশ করা হয়েছে। এই শেষ বিটা ভার্সনে অ্যাপ ডেভেলপারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪–সাপোর্টেড পিক্সেল ডিভাইসের তালিকা

অ্যান্ড্রয়েড ১৭ বিটা ৪ এখন অনেক পিক্সেল ফোনে ব্যবহার করা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে পুরোনো যে ফোনগুলোতে এটি চলছে, সেগুলো হলো পিক্সেল ৬ সিরিজ। এছাড়া নিচে সবগুলো ফোনের তালিকা দেওয়া হলো:

  • Pixel 6, Pixel 6 Pro, Pixel 6a
  • Pixel 7, Pixel 7 Pro, Pixel 7a
  • Pixel 8, Pixel 8 Pro, Pixel 8a
  • Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL, Pixel 9 Pro Fold, Pixel 9a
  • Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, Pixel 10 Pro Fold
  • Pixel Tablet and Pixel Fold

যারা Android 17 Beta 4 ব্যবহার করে দেখতে চান, তারা Android Beta Program-এ সাইন আপ করতে পারেন। সাইন আপ করার পর আপডেটটি ফ্রিতে ওভার-দ্য-এয়ার  (OTA) এর মাধ্যমে ফোনে চলে আসবে। তবে এটা যেহেতু বেটা ভার্সন, তাই কিছু সমস্যা থাকতে পারে—যেমন ছোটখাটো বাগ বা ঠিকমতো কাজ না করা। কিছু অ্যাপ ঠিকভাবে নাও চলতে পারে এবং ফোনের পারফরম্যান্সও কখনো কম-বেশি হতে পারে। তাই বেটা আপডেট দেওয়ার আগে এসব বিষয় মাথায় রাখা ভালো।

আপনি যদি আলাদা (সেকেন্ডারি) ফোন ব্যবহার করেন বা নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে, তাহলে Android 17 Beta 4 এখন ব্যবহার করে দেখতে পারেন। এটা মোটামুটি ঠিকঠাক কাজ করে এবং ফাইনাল ভার্সন কেমন হবে তার ভালো ধারণা দেয়। কিন্তু যদি এই ফোনটাই আপনার প্রতিদিনের মূল ব্যবহার (ডেইলি ইউজ) এর জন্য হয়, তাহলে স্টেবল আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। কারণ ছোটখাটো সমস্যা হলেও জরুরি কাজের সময়ে ঝামেলা হতে পারে।

গত বছর জুন মাসে Android 16-এর স্টেবল আপডেট এসেছিল, তাই ধরে নেওয়া যায় Android 17-ও প্রায় একই সময়ে আসতে পারে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions