Login Now

Login with email

Forgot Password

Oppo Reno15C স্মার্টফোন আগামী 19 ডিসেম্বর চীনে লঞ্চ হবে: সাথে থাকবে 6500 mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর

MobileMaya Team
Publish On: Dec 16,2025 05:04 PM
153

Oppo Reno15C স্মার্টফোন আগামী 19 ডিসেম্বর চীনে লঞ্চ হবে: সাথে থাকবে 6500 mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর

Oppo তাদের আসন্ন মডেল Oppo Reno15C স্মার্টফোন আগামী 19 ডিসেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও দাম। ফোনটিতে থাকবে Snapdragon 7 Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত, ফলে ব্যবহারকারীরা পাবে দ্রুতস্মুথ পারফরম্যান্স

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo -এর নতুন Oppo Reno15C ফোনটিতে 6500 mAh ব্যাটারি যুক্ত করা হবে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবে। পাশাপাশি এই ফোনে থাকবে IP66/IP68/IP69 রেটিং, ফলে এটি ধুলোবালি ও উচ্চ তাপমাত্রার জল যেমন স্টিম ক্লিনিং থেকে ফোনকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনদাম

হাইলাইটস

  • Oppo Reno15C ফোনে থাকবে Snapdragon 7 Gen 4 প্রসেসর।
  • এছাড়া ফোনটিতে 6000mAh ব্যাটারি ব্যবহার করা হবে।
  • ফোনে 120 Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে দেওয়া হবে।

Oppo Reno15C ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Reno15C (12GB+256GB)২,৮৯৯ Yuan৫০,০০০ টাকা

জানা গেছে, মিড রেঞ্জের Oppo Reno15C স্মার্টফোন আগামী 19 ডিসেম্বর 2025 তারিখে চীনের বাজারে আসবে। ফোনের 12GB র‌্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ২,৮৯৯ Yuanসেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫০ ,০০০ টাকা হতে পারে। ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে লঞ্চ হবে College Blue, Aurora Blue এবং Starlight Bow

Oppo Reno15C ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন Oppo Reno15C স্মার্টফোনে 6.59 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং (2760×1256 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Snapdragon 7 Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকবে 50MP ফ্রন্ট কামেরা। ফোনটি ColorOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং। ফোনটিতে IP66/IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে, যা ধুলোবালি ও উচ্চ তাপমাত্রার জল যেমন স্টিম ক্লিনিং থেকে ফোনকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। চীনের বাজারে নতুন এই ফোন 12GB র‌্যাম+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions