Login Now

Login with email

Forgot Password

Oppo Reno15 স্মার্টফোন ২ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 6500mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Jan 04,2026 02:26 PM
153

Oppo Reno15 স্মার্টফোন ২ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর ও 6500mAh ব্যাটারি

Oppo তাদের নতুন মডেল Oppo Reno15 স্মার্টফোন গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.8 GHz পর্যন্ত। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসতে পারে।

নতুন Oppo Reno15 স্মার্টফোন রয়েছে AI HyperBoost 2.0 ফিচার, যা MOBA গেমে একটানা তিন ঘণ্টা পর্যন্ত 120FPS ধরে রাখে এবং দীর্ঘ সময় গেম খেলার পরেও ভিজ্যুয়াল মসৃণ থাকে, রেসপন্স দ্রুত হয় আর পারফরম্যান্স স্থিতিশীল থাকে, ফলে গেমাররা আরও নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাসের সঙ্গে গেম উপভোগ করতে পারেন। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে সম্ভাব্য দাম।

হাইলাইটস

  • Oppo Reno15 ফোনে দেওয়া হয়েছে 6500mAh ব্যাটারি। 
  • এছাড়া রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। 
  • ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। 

Oppo Reno15 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Reno15 (12GB+256GB)৫০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, প্রিমিয়াম ফিচার, বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ গ্লোবাল বাজারে Oppo Reno15 ফোনটি (12GB র‌্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ হয়েছে Aurora Blue, Twilight Blue এবং Aurora White।

Oppo Reno15 ফোনের স্পেসিফিকেশন

নতুন Oppo Reno15 স্মার্টফোনে 6.59 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1200nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (2760 × 1256 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে মজবুত ও স্ক্র্যাচ-প্রতিরোধী Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা দৈনন্দিন ব্যবহারের সময় পড়ে যাওয়া বা ক্ষতি থেকে স্ক্রিনকে ভালোভাবে রক্ষা করে।

দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.8 GHz পর্যন্ত। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনে রয়েছে IP68/IP69 রেটিং। ফোনটি ColorOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP (f/1.8) প্রাইমারি ক্যামেরা,  50MP (f/2.8) টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে সুন্দর ছবি এবং 60fps রেজোলিউশনে 4K ভিডিও রেকর্ড করা যায়। 

নতুন Oppo Reno15 স্মার্টফোনে 6500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 100% চার্জ করতে 50 মিনিট সময় লাগবে। এই ফোনে 5G নেটওয়ার্ক USB চার্জিং পোর্ট এবং NFC সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Note 60 5G Series খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 6500mAh বড় ব্যাটারি

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Infinix Note 60 5G Series। ইতিমধ্যে সিরিজের স্পেসিফিকেশন Infinix-এর অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে...

new-img

এখন থেকে সিম ছাড়া চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

সম্প্রীতি অনলাইন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহার করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। গতকাল ১ মার্চ ২০২৬ তারিখ থেকে কা...

new-img

Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200mAh বড় ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর

Vivo-এর আসন্ন মডেল Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7200mAh বড় ব্য...

new-img

itel A200 Plus 4G স্মার্টফোন 6000mAh ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট সহ আগামী ৩ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে

আগামী ৩ মার্চ ২০২৬ তারিখে itel তাদের নতুন মডেল itel A200 Plus 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়...

Discussions