Login Now

Login with email

Forgot Password

Oppo Reno15 Series আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে:সাথে থাকবে FHD+ AMOLED ডিসপ্লে এবং IP68/IP69 রেটিং

MobileMaya Team
Publish On: Jan 11,2026 12:37 PM
153

Oppo Reno15 Series আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশে লঞ্চ হবে:সাথে থাকবে FHD+ AMOLED ডিসপ্লে এবং IP68/IP69 রেটিং

আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ Oppo তাদের নতুন মডেল Oppo Reno15 Series বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার। জানা গেছে, এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে আসবে Oppo Reno15 এবং Oppo Reno15 F। সিরিজের দুটি ফোনেই ব্যবহার করা হবে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম হবে। 

নতুন এই সিরিজের Oppo Reno15 স্মার্টফোনে দেওয়া হবে 6500mAh ব্যাটারি এবং Oppo Reno15 F ফোনটিতে থাকবে 7000mAh ব্যাটারি। এছাড়া Oppo Reno15 Series-এর দুইটি ফোনেই ব্যবহার করা হবে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড FHD+ AMOLED ডিসপ্লে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সিরিজটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে সম্ভাব্য দাম।

হাইলাইটস   

  • Oppo Reno15 Series- এ দেওয়া হবে FHD+ AMOLED ডিসপ্লে ।
  • সাথে থাকবে Snapdragon 7 Gen 4 এবং 6 Gen 1 প্রসেসর।  
  • নতুন এই সিরিজের ফোনে ব্যবহার করা হবে IP68/IP69 রেটিং।

Oppo Reno15 Series- এর দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Reno15 (12GB +256GB)৫০,০০০ টাকা
Oppo Reno15 F (8GB +256GB)৩৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Oppo Reno15 Series বড় ব্যাটারি এবং উন্নত প্রসেসর সহ বাংলাদেশে লঞ্চ হবে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, Oppo Reno15 ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এর দাম ৫০,০০০ টাকা এবং Oppo Reno15 F ফোনটি (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম আনুমানিক ৩৫,০০০ টাকা হতে পারে। সিরিজের Reno15 ফোন Aurora Blue, Twilight Blue, Aurora White এবং Reno15 F ফোনটি Afterglow Pink, Twilight Blue, Aurora Blue কালারে আসবে।

Oppo Reno15 ফোনের স্পেসিফিকেশন 

নতুন Oppo Reno15 স্মার্টফোনে 6.59 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকবে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্ক্রিন সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হবে Corning Gorilla Glass 7i। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.8 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকবে 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে উন্নত ছবি এবং 4K 30/60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যাবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হবে 6500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Wi-Fi 6 এবং NFC সাপোর্ট করবে। এছাড়া ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে, যা ব্যবহারকারীদের জন্য দেবে আরও স্মুথ ও আধুনিক অভিজ্ঞতা।

Oppo Reno15 F ফোনের স্পেসিফিকেশন

জানা গেছে, Oppo Reno15 F স্মার্টফোনে 6.57 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 1400nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্ক্রিন সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হবে Corning Gorilla Glass Plus। এছাড়া ফোনটিতে থাকবে Snapdragon 6 Gen 1 প্রসেসর। 4 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.8 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য Oppo Reno15 F ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 MP মাইক্রো ক্যামেরা থাকবে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। উভয় ক্যামেরা দিয়ে উচ্চ মানের ছবি এবং 4K 30/60fps রেজোলিউশনে ভিডিও রেকড করা যাবে।

ফোনটিতে দেওয়া হবে বড় 7000mAh ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 80W ফাস্ট চার্জিং। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হবে। ফোনটি ColorOS 16 ভিত্তিক android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Note 60 5G Series খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 6500mAh বড় ব্যাটারি

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Infinix Note 60 5G Series। ইতিমধ্যে সিরিজের স্পেসিফিকেশন Infinix-এর অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে...

new-img

এখন থেকে সিম ছাড়া চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

সম্প্রীতি অনলাইন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহার করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। গতকাল ১ মার্চ ২০২৬ তারিখ থেকে কা...

new-img

Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200mAh বড় ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর

Vivo-এর আসন্ন মডেল Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7200mAh বড় ব্য...

new-img

itel A200 Plus 4G স্মার্টফোন 6000mAh ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট সহ আগামী ৩ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে

আগামী ৩ মার্চ ২০২৬ তারিখে itel তাদের নতুন মডেল itel A200 Plus 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়...

Discussions