Login Now

Login with email

Forgot Password

Oppo Reno15 Pro স্মার্টফোন 200MP ক্যামেরা এবং FHD+ AMOLED ডিসপ্লে সহ ২ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Jan 04,2026 05:06 PM
153

Oppo Reno15 Pro স্মার্টফোন 200MP ক্যামেরা এবং FHD+ AMOLED ডিসপ্লে সহ ২ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে Oppo এর আসন্ন মডেল Oppo Reno15 Pro স্মার্টফোন গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটির সবচেয়ে চমৎকার ফিচার হলো ক্যামেরা। এই ফোনের রেয়ারে শক্তিশালী 200MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা উচ্চমানের ভিডিও এবং মসৃণ, পরিষ্কার ছবি তুলতে সক্ষম।

ফোনটিতে রয়েছে AI গেমিং অ্যান্টেনা সিস্টেম, এটি দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ নিশ্চিত করে। ফলে গেম খেলার সময় ফোন কম ল্যাগ দেয় এবং দীর্ঘ সময় মসৃণভাবে গেম খেলা যায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8450 প্রসেসর, যা MOBA গেম খেলার সময় 120FPS ধরে রাখে।

হাইলাইটস

  • Oppo Reno15 Pro ফোনে রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে।
  • পাশাপাশি থাকছে MediaTek Dimensity 8450 প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 200MP রেয়ার ক্যামেরা।

Oppo Reno15 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Reno15 Pro (12GB+256GB)৬০,০০০ টাকা

Oppo Reno15 Pro স্মার্টফোন বাংলাদেশে খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে আসতে পারে। বর্তমানে ফোনটি গ্লোবাল বাজারে (12GB র‌্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে। বাংলাদেশে এই ফোনের সম্ভাব্য দাম প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে লঞ্চ হয়েছে Dusk Brown এবং Aurora Blue।

Oppo Reno15 Pro ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফারদের নজর কাড়তে Oppo Reno15 Pro ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি ও 4K ভিডিও রেকড করা যায়। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।


ফোনটিতে 6.32 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (1216x2640 পিক্সেল) রেজোলিউশন এবং 1800 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনের ডিসপ্লেটি সুরক্ষার জন্য সর্বশেষ ও শক্তিশালী Corning Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে। ফোনটি ColorOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। 

ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8450 প্রসেসর। এটি একটি শক্তিশালী ও দ্রুতগতির চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং গেম খেলার সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ধুলোবালি এবং পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Oppo Reno15 Pro স্মার্টফোনে রয়েছে 6200mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে, ফোনে 100% চার্জ করলে 11.22 ঘণ্টা MOBA গেম খেলা যাবে এবং 4.3 ঘণ্টা অনলাইন ভিডিও দেখা যাবে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300s স্মার্টফোন 200MP রেয়ার ক্যামেরা এবং Dimensity 9500 প্রসেসর নিয়ে ৩০ মার্চ চীনের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo X300s স্মার্টফোন ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে OIS সাপো...

new-img

Vivo X300 Ultra স্মার্টফোন 30 মার্চ চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ৩০ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Vivo X300 Ultra স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে র...

new-img

স্যামসাং আনল উইন্ডোজের জন্য নতুন ব্রাউজার

স্যামসাং প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে। আগে এটি শুধু স্যামসাং স্মার্টফোনে ব্যবহার করা যেত, এবার কম্পিউটা...

new-img

স্মার্টফোনে নতুন Android 17 ভার্সন উন্মোচন করল গুগল

প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তনের গতি সবসময়ই খুব দ্রুত। আজ যা নতুন, কাল তা দেখতে দেখতে পুরনো হয়ে যায়। বিশেষ করে ফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই...

Discussions