Login Now

Login with email

Forgot Password

Oppo Reno15 Pro স্মার্টফোন গত 17 নভেম্বর চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

MobileMaya Team
Publish On: Nov 18,2025 10:59 PM
153

Oppo Reno15 Pro স্মার্টফোন গত 17 নভেম্বর চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

সম্প্রীতি 17 নভেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে   Oppo Reno15 Pro ফ্লাগশিপ স্মার্টফোন। তথ্য অনুযায়ী, নতুন এই ফোনে 200MP রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা ফটোগ্রাফারদের খুব সহজেই নজর কাড়বে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি, তবে ধারণা করা যাচ্ছে, খুব শীঘ্রই এটি আনঅফিশিয়ালভাবে আসতে পারে।

Oppo তাদের নতুন Oppo Reno15 Pro স্মার্টফোনে 6500 mAh ব্যাটারি যোগ করেছে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 8450 রয়েছে। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 3.25 GHz পর্যন্ত। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফোনটির সম্পূর্ণ দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Oppo Reno15 Pro স্মার্টফোনে রয়েছে 200MP রেয়ার ক্যামেরা।
  • ফোনটিতে Mediatek Dimensity 8450 প্রসেসর দেওয়া হয়েছে।
  • পাশাপাশি, এই ফোনে থাকছে 6500 mAh ব্যাটারি।

Oppo Reno15 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo Reno15 Pro (12GB +256GB) ৩,৬৯৯ CNY৬৫,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Oppo Reno15 Pro ফোনটি চীনের বাজারে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩,৬৯৯ CNY। বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৬৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে লঞ্চ করা হয়েছে Starlight Bow, Honey Gold এবং Canele Brown।

Oppo Reno15 Pro ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফারদের নজর কাড়তে Oppo Reno15 Pro ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

Oppo Reno15 Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (2772 × 1272 পিক্সেল) রেজোলিউশন এবং 3600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম।

দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Mediatek Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 3.25 GHz পর্যন্ত। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। নতুন এই ফোন 12GB র‍্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনের বাজারে পাওয়া যাচ্ছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। স্মার্টফোনে 5G নেটওয়ার্ক কানেক্ট করার সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হয়েছে।

সোর্স: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Xiaomi তাদের নতুন মডেল Xiaomi Redmi A7 Pro 4G স্মার্টফোন ৪ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 1...

new-img

Oppo K15 Pro Plus স্মার্টফোন Dimensity 9500s ফ্ল্যাগশিপ প্রসেসর ও 165Hz রিফ্রেশ রেট সহ ১ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

ফ্ল্যাগশিপ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার নিয়ে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro Plus স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হ...

new-img

Oppo K15 Pro স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট এবং 7500mAh বিশাল ব্যাটারি নিয়ে ১ এপ্রিল চীনের বাজারে লঞ্চ হয়েছে

চমৎকার ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Oppo K15 Pro স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছ...

new-img

Realme 16 স্মার্টফোন ২ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 50MP Sony রেয়ার ক্যামেরা

ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 Turbo প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত, যা মাল...

Discussions