Login Now

Login with email

Forgot Password

Oppo K14 5G স্মার্টফোন ৯ মার্চ লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং MediaTek Dimensity 6300 প্রসেসর

MobileMaya Team
Publish On: Mar 25,2026 11:46 PM
153

Oppo K14 5G স্মার্টফোন ৯ মার্চ লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং MediaTek Dimensity 6300 প্রসেসর

গত ৯ মার্চ ২০২৬ তারিখে Oppo তাদের নতুন মডেল Oppo K14 5G স্মার্টফোন ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারে। ফোনটিতে রয়েছে 7000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে।

Oppo K14 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি দৈনন্দিন কাজ যেমন, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এবং মাঝারি গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স দেয়। পাশাপাশি ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।

হাইলাইটস

  • Oppo K14 5G ফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • পাশাপাশি রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।

Oppo K14 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট

বাংলাদেশে সম্ভাব্য দাম

Oppo K14 5G (8GB+256GB)

২৫,০০০ টাকা

উন্নত প্রসেসর এবং বড় ব্যাটারি সহ Oppo K14 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। বাংলাদেশে এই ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Crystal Violet এবং Crystal White।

Oppo K14 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Oppo K14 5G স্মার্টফোনে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং 1125 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.0 GHz থেকে 2.4 GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপারচারের 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 2MP মোনোক্রোম লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরাতে AI Recompose, AI Eraser 2.0 এবং AI Clarity Enhancer ফিচার যুক্ত আছে, যা ছবি এবং ভিডিও-এর মানকে আরও উন্নত করে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। এছাড়া ফোনটিতে যুক্ত IP68/IP69 রেটিং, যা ধুলোবালি প্রতিরোধ করে এবং 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়। ফোনটি ColorOS 15 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে রয়েছে SuperCool VC কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজ করার সময় ফোনকে ঠান্ডা রাখে এবং পারফরম্যান্স স্থির রাখতে সাহায্য করে। পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটিতে 5G নেটওয়ার্ক, Bluetooth 5.4, Wi-Fi 5 এবং USB চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions