Login Now

Login with email

Forgot Password

16 অক্টোবর চীনের বাজারে লঞ্চ হল OPPO Find X9 স্মার্টফোন : সাথে রয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর এবং 7025mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Oct 20,2025 06:54 PM
153

16 অক্টোবর চীনের বাজারে লঞ্চ হল OPPO Find X9 স্মার্টফোন : সাথে রয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর এবং 7025mAh ব্যাটারি

OPPO Find X9 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি 16 অক্টোবর, চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। বর্তমানে এই ফোন চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে এবং 22 অক্টোবর থেকে OPPO অনুমোদিত শপ গুলোতে বিক্রি শুরু হবে। ফোনটি বাংলাদেশে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আনঅফিসিয়ালভাবে এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে পারে।

নতুন মডেলের OPPO Find X9 স্মার্টফোনে 7025 mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শক্তিশালী পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • OPPO Find X9 স্মার্টফোনে রয়েছে 7025 mAh ব্যাটারি।
  • ফোনটিতে IP68/IP69 রেটিং সাপোর্ট করে।
  • পাশাপাশি Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে।

OPPO Find X9 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট


ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
OPPO Find X9 (12GB +256GB)৪,৩৯৯ CNY৭৫,০০০ টাকা
তথ্য অনুযায়ী, OPPO Find X9 স্মার্টফোনটি চীনের বাজারে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪,৩৯৯ CNYবাংলাদেশে এর আনুমানিক দাম প্রায় ৭৫,০০০ টাকা হতে পারে। নতুন মডেলের এই ফোনটি Space Black, Titanium Grey, Velvet Red এবং White কালারে লঞ্চ করেছে।

OPPO Find X9 ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X9 স্মার্টফোনে 6.59 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 3600পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে, যা 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা।

ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা সেটিংসে এক্সপোজার কম্পেন্সেশন এবং ISO কন্ট্রোল সুবিধা রয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।


দীর্ঘ সময় ব্যবহারের জন্য OPPO Find X9 স্মার্টফোনে 7025 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি কালার OS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে।

নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, NFC এবং ফেস আনলকের মতো ফিচার দেওয়া হয়েছে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68/IP69 রেটিং। বর্তমানে ফোনটি (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

সোর্স: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions