Login Now

Login with email

Forgot Password

200MP ক্যামেরা এবং 7500mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল OPPO Find X9 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 21,2025 12:24 AM
153

200MP ক্যামেরা এবং 7500mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল OPPO Find X9 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন

OPPO তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OPPO Find X9 Pro গত 16 অক্টোবর, আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে, ফোনটিতে স্কয়ারিকল ক্যামেরা মডিউল রয়েছে, যেখানে তিনটি ক্যামেরা সেন্সর এবং Ring LED লাইট সাপোর্ট করে। এছাড়াও, ফোনের ডানদিকে এবং বাঁদিকে একটি করে পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

OPPO Find X9 Pro স্মার্টফোনে 200MP পেরিস্কোপ ডিজাইনের ক্যামেরা রয়েছেএটি ফোনের ছোট আকারের মধ্যে লম্বা ফোকাল লেন্থ তৈরি করতে পারে, যার ফলে দূরের কোন বস্তুর ছবি বেশি জুম করলেও স্পষ্ট হয়ে আসে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mediatek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। জেনে নিন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • OPPO Find X9 Pro ফোনে 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ফোনটিতে 200MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করে।
  • এছাড়াও রয়েছে Mediatek Dimensity 9500 প্রসেসর ।

OPPO Find X9 Pro ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট চীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
OPPO Find X9 Pro (12GB +256GB)৫,২৯৯ CNY ৯০,০০০ টাকা
OPPO Find X9 Pro স্মার্টফোনটি চীনের বাজারে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৫,২৯৯ CNYবাংলাদেশে এর আনুমানিক দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে। বর্তমানে এই ফোনটি চীনের অফিশিয়াল সাইটে প্রি অর্ডার করা যাচ্ছে এবং 22 অক্টোবর থেকে কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপ গুলোতে বিক্রি শুরু হবে। নতুন মডেলের এই ফোনটি Space Black, Titanium Grey White এবং Velvet Red কালারে লঞ্চ করেছে।

OPPO Find X9 Pro ফোনের স্পেসিফিকেশন

ফটোগ্রাফারদের নজর কাড়তে OPPO Find X9 Pro ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির রেয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

OPPO Find X9 Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যেখানে 120Hz রিফ্রেশ রেট এবং (1272 x 2772 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। দ্রুত পারফরম্যান্স প্রদানের জন্য এই ফোনে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে।


দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটি কালার OS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য থাকছে IP68/IP69 রেটিং

নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেওয়া হয়েছে। এই ফোনে Oppo এর Trinity Engine ফিচার রয়েছে, যা শক্তিশালী কাজ চলাকালীন স্মুথ পারফরমেন্স মেন্টেন করতে পারে, ফলে স্মার্টফোনটি অতিরিক্ত গরম হয় না। বর্তমানে ফোনটি (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

সোর্স: ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions