Login Now

Login with email

Forgot Password

Oppo A6t 5G স্মার্টফোন MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি নিয়ে ১৩ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Jan 19,2026 07:05 PM
153

Oppo A6t 5G স্মার্টফোন MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি নিয়ে ১৩ জানুয়ারি গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে Oppo A6t 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে AI LinkBoost 3.0 ফিচার, যা ফোনের নেটওয়ার্ক সংযোগকে আরও স্মার্ট ও শক্তিশালী করে, ফলে ধীরগতির সিগন্যাল বা ভিড়ের জায়গাতেও নেটওয়ার্ক সমস্যা কম হয় এবং ইন্টারনেটের গতি অনেকটা ভালো থাকে।

Oppo A6t 5G স্মার্টফোনে রয়েছে ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

হাইলাইটস   

  • Oppo A6t 5G স্মার্টফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 
  • পাশাপাশি এই ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর।

Oppo A6t 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Oppo A6t 5G (4GB+128GB)২২,০০০ টাকা

উন্নত প্রসেসর, বড় ব্যাটারি এবং ভালো রিফ্রেশ রেট নিয়ে Oppo A6t 5G স্মার্টফোন ১৩ জানুয়ারি গ্লোবাল বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ফোনটির (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ২২,০০০ টাকা হতে পারে। বর্তমানে ফোনটি Crystal Violet এবং Crystal Blue কালার ভ্যারিয়েন্টে রয়েছে।

Oppo A6t 5G ফোনের স্পেসিফিকেশন

Oppo A6t 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4 GHz পর্যন্ত। এছাড়া ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 1125nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি Android 15 ভিত্তিক ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মোনোক্রোম ক্যামেরা। এই ক্যামেরাতে বেশ কিছু AI ফিচার সাপোর্ট করে, যা ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে আলো, রং ও ডিটেইল সমন্বয় করে, ফলে প্রতিটি ছবি আরও সুন্দর, উজ্জ্বল ও আকর্ষণীয় হয়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh ব্যাটারি। এছাড়া নতুন এই ফোনে IP64 রেটিং সমর্থন করে, যা  ধুলোবালি এবং হালকা পানির ছিটা থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে AI GameBoost 2.0 ফিচার। এটি গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স আরও দ্রুত করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions