Login Now

Login with email

Forgot Password

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

MobileMaya Team
Publish On: Apr 02,2026 02:38 PM
153

Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh বড় ব্যাটারি ও Snapdragon 685 প্রসেসর

Oppo তাদের নতুন মডেল Oppo A6K 4G স্মার্টফোন ১ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে Snapdragon 685 প্রসেসর,যা দৈনন্দিন কাজ এবং মাঝারি গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Oppo A6K 4G স্মার্টফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। পাশাপাশি ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে অফিশিয়াল দাম।

হাইলাইটস

  • Oppo A6K 4G ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে রয়েছে Qualcomm Snapdragon 685 (6nm) প্রসেসর।
  • ফোনে ব্যবহার করা হয়েছে 50MP AI রেয়ার ক্যামেরা।

Oppo A6K 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Oppo A6K 4G (4GB+128GB)১৯,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বড় ব্যাটারি এবং উন্নত মানের প্রসেসর নিয়ে Oppo A6K 4G স্মার্টফোন বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের ১৯,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Crystal Violet এবং Crystal Blue। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Oppo A6K 4G ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, Oppo A6K 4G স্মার্টফোনে রয়েছে Snapdragon 685 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.8 GHz পর্যন্ত, যা হালকা মাঝারি গেম এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি ColorOS 15.0 ভিত্তিক Android 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট (1570×720 পিক্সেল) রেজোলিউশন এবং 1125nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে IP64 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Bluetooth 5.0, Wi-Fi 5, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং QVGA সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Perfect Shot, AI Eraser 2.0 এবং AI Night Enhancement ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি আরও সুন্দর, পরিষ্কার ও প্রফেশনাল মানের করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা।                  

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 25W ফাস্ট চার্জিং। কোম্পানি দাবি করেছে, ফোনে 100% চার্জ করলে 9.6 ঘণ্টা MOBA গেম, 13.3 ঘণ্টা অনলাইন ভিডিও দেখা এবং 38.2 ঘণ্টা অডিও কলে কথা বলা যাবে। এছাড়া ফোনটিতে যুক্ত আছে AI GameBoost 2.0 ফিচার, যা গেম খেলার সময় পারফরম্যান্স বাড়িয়ে ল্যাগ কমায়এবং স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স দেয়।

Oppo A6K 4G স্মার্টফোনে রয়েছে AI LinkBoost 3.0 ফিচার। এর মাধ্যমে নেটওয়ার্ক সিগন্যাল আরও শক্তিশালী ও স্থিতিশীল থাকে, ফলে কল, ইন্টারনেট ও গেমিংয়ে কম ল্যাগ এবং স্মুথ সংযোগ পাওয়া যায়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions