Login Now

Login with email

Forgot Password

৩০ সেপ্টেম্বর বাংলাদেশে লঞ্চ হল Oppo A6 Pro 4G স্মার্টফোন: রয়েছে 7000mAh ব্যাটারি এবং IP68/IP69 রেটিং

MobileMaya Team
Publish On: Oct 08,2025 12:34 AM
153

৩০ সেপ্টেম্বর বাংলাদেশে লঞ্চ হল Oppo A6 Pro 4G স্মার্টফোন: রয়েছে 7000mAh ব্যাটারি এবং IP68/IP69 রেটিং

গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে Oppo তাদের A সিরিজের নতুন স্মার্টফোন Oppo A6 Pro 4G বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে ফোনটি ৮ অক্টোবর থেকে দেশের বাজারে বিক্রি শুরু হবে। চমৎকার ডিজাইনের এই ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে।

Oppo A6 Pro 4G স্মার্টফোনটিতে রয়েছে একটি শক্তিশালী 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং। পাশাপাশি, দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য এতে MediaTek Helio G100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির স্পেসিফিকেশন এবং বাংলাদেশে দাম কত জেনে নিন।

হাইলাইটস

  • Oppo A6 Pro 4G ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে।
  • সাথে থাকছে Mediatek Helio G100 প্রসেসর।
  • ফোনটিতে IP68/IP69 রেটিং ব্যবহার করা হয়েছে।

Oppo A6 Pro 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Oppo A6 Pro 4G (8GB +256GB)৩৪,৯৯০ টাকা

তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে এসেছে। Oppo A6 Pro 4G এর 8GB র‍্যাম+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৪,৯৯০ টাকা। ফোনটি Lunar Titanium, Stellar Blue, Coral Pink এবং Rosewood Red কালারে পাওয়া যাচ্ছে।

Oppo A6 Pro 4G ফোনের স্পেসিপিকেশন

Oppo A6 Pro 4G স্মার্টফোনে (1080x2372 পিক্সেল ) রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টে করে। শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার জন্য এতে MediaTek Helio G100 চিপসেট সহ 8GB র‍্যাম + 256GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফোনটি চলবে OS 15 অপারেটিং সিস্টেমে।

ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল (50MP প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স) এবং (2MP মোনোক্রম লেন্স)। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত করেছে। এই ক্যামেরাতে ফটো, ভিডিও, নাইট মোড, পোট্রেট, টাইম-ল্যাপ্স এবং ডুয়েল ভিউ ভিডিওর মতো ফিচার সাপোর্ট করে।

Oppo A6 Pro 4G স্মার্টফোনে আছে ARM G57 GPU, যা গ্রাফিক্সের কাজ আরও মসৃণভাবে রেন্ডার করতে সাহায্য করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে খুব দ্রুত চার্জ করা যায়।। কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi 5, Bluetooth 5.4, NFC, USB Type-C পোর্ট এবং Type-C হেডফোন।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions