Login Now

Login with email

Forgot Password

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন Curved AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Feb 09,2026 05:53 AM
153

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন Curved AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট সহ আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে

আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Tecno Pova Curve 2 5G স্মার্টফোন। লঞ্চের আগেই ফোনটির ডিজাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, ফোনটি স্লিম এবং হালকা ওজনে ডিজাইন করা হবে, যা ব্যবহারকারীদের জন্য সহজ ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর থাকতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Tecno Pova Curve 2 5G ফোনে 7750mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
  • সাথে থাকতে পারে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড Curved AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হতে পারে MediaTek Dimensity 7100 প্রসেসর।

Tecno Pova Curve 2 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Tecno Pova Curve 2 5G (8GB+256GB)৩৫,০০০ টাকা

ধারণা করা হচ্ছে, Tecno Pova Curve 2 5G স্মার্টফোন উন্নত ডিসপ্লে, বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হতে পারে। বাংলাদেশে এই ফোনের (8GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের আনুমানিক দাম প্রায় ৩৫,০০০ টাকা হতে পারে। ফোনটি Silver, Black এবং Violet কালারে লঞ্চ হতে পারে।

Tecno Pova Curve 2 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং (1220 × 2700 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7100 প্রসেসর থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হতে পারে। ফোনটিতে IP64 রেটিং দেওয়া হতে পারে, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম হবে। জানা গেছে ফোনটি HiOS ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Tecno Pova Curve 2 5G স্মার্টফোনে 7750mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 45W ফাস্ট চার্জিং

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions