Login Now

Login with email

Forgot Password

Oppo A6 4G স্মার্টফোন আজ 3 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে Snapdragon 685 প্রসেসর এবং 7000mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Dec 04,2025 10:09 AM
153

Oppo A6 4G স্মার্টফোন আজ 3 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে : সাথে রয়েছে Snapdragon 685 প্রসেসর এবং 7000mAh ব্যাটারি

আজ 3 ডিসেম্বর Oppo তাদের নতুন মডেল Oppo A6 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Snapdragon 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত।

নতুন Oppo A6 4G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে থাকছে IP69 রেটিং। জেনে নিন ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Oppo A6 4G স্মার্টফোনে রয়েছে 7000mAh ব্যাটারি।
  • পাশাপাশি ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • নতুন এই ফোনে থাকছে Snapdragon 685 প্রসেসর।

Oppo A6 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Oppo A6 4G (6GB+128GB)২৪,৯৯০ টাকা (অফিশিয়াল)
Oppo A6 4G (8GB+128GB)২৬,৯৯০ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, Oppo A6 4G স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) এর দাম ২৪,৯৯০ টাকা এবং (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভেরিয়েন্টের দাম ২৬,৯৯০ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে এসেছে Sapphire Blue এবং Aurora Gold। নতুন এই ফোন আজ থেকে Oppo-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রি‑অর্ডার শুরু হয়েছে এবং এটি শেষ হবে আগামী 9 ডিসেম্বর।

Oppo A6 4G ফোনের স্পেসিপিকেশন

নতুন Oppo A6 4G স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্সের জন্য Snapdragon 685 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 2.8 GHz পর্যন্ত। ফোনটিতে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1125 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটি ColorOS 15.0 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা। বর্তমানে ফোনটি বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে (6GB র‍্যাম+128GB স্টোরেজ) এবং (8GB র‍্যাম+128GB স্টোরেজ)।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে শক্তিশালী 7000mAh বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তথ্য অনুযায়ী, এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত স্থায়ী পারফরম্যান্স প্রদান করবে। পাশাপাশি  দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে রয়েছে 45W ফাস্ট চার্জিং। ফোনটিতে থাকছে IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions