Login Now

Login with email

Forgot Password

OnePlus Ace 6T 5G স্মার্টফোন আগামী 3 ডিসেম্বর চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে: সাথে থাকবে 165Hz রিফ্রেশ রেট এবং 8300mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Nov 30,2025 04:16 PM
153

OnePlus Ace 6T 5G স্মার্টফোন আগামী 3 ডিসেম্বর চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে: সাথে থাকবে 165Hz রিফ্রেশ রেট এবং 8300mAh ব্যাটারি

OnePlus-এর আসন্ন ফ্লাগশিপ স্মার্টফোন OnePlus Ace 6T 5G আগামী 3 ডিসেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। লঞ্চের আগেই ফাঁস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে শক্তিশালী বড় 8300mAh ব্যাটারি দেওয়া হবে,যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।

জানা গেছে, OnePlus Ace 6T 5G স্মার্টফোনে থাকবে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যার ফলে গেম খেলা বা হাই-কোয়ালিটির ভিডিও দেখার সময় ব্যাবহারকারীরা পাবেন মসৃণ অভিজ্ঞতা। 

চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম। 

হাইলাইটস

  • OnePlus Ace 6T 5G স্মার্টফোনে 8300mAh ব্যাটারি দেওয়া হবে।
  • ফোনটিতে থাকবে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।
  • এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হবে। 

OnePlus Ace 6T 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট বাংলাদেশে সম্ভাব্য দাম 
OnePlus Ace 6T 5G (12GB +256GB)৪০ ,০০০  টাকা

জানা গেছে, চীনের বাজারে OnePlus Ace 6T 5G স্মার্টফোনটি (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে আসবে। ফোনটির দাম এখনো প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৪০,০০০ টাকা হতে পারে। ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে লঞ্চ হবে Black, Purple এবং Green।

OnePlus Ace 6T 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, OnePlus Ace 6T 5G স্মার্টফোনে থাকবে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। ফলে ব্যবহারকারীরা গেম খেলা, শক্তিশালী কাজ কিংবা হাই-কোয়ালিটি ভিডিও দেখার সময় মসৃণ অভিজ্ঞতা পাবেন। দ্রুত পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে।


ফোনটি ColorOS 16 অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলবে। OnePlus Ace 6T 5G এই ফোনে ব্যবহার করা হবে IP66 & IP68 & IP69 & IP69K রেটিং, যা গরম পানি এবং অতিরিক্ত ধুলোবালি থেকে সুরক্ষা থাকবে, এমনকি পানির নিচেও ফোনটি কিছু সময় ব্যবহার করতে পারবেন।

ফোনটির সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হলো ব্যাটারি। কারণ এই ফোনে থাকবে শক্তিশালী বড় 8300mAh ব্যাটারি, ফলে ব্যবহারকারীরা একটানা দীর্ঘ সময় ফোনটি চালানোর সুবিধা পাবেন। পাশাপাশি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।  

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Infinix Note 60 5G Series খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে: সাথে থাকবে 144Hz রিফ্রেশ রেট এবং 6500mAh বড় ব্যাটারি

খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে Infinix Note 60 5G Series। ইতিমধ্যে সিরিজের স্পেসিফিকেশন Infinix-এর অফিশিয়াল সাইটে প্রকাশ হয়েছে। জানা গেছে...

new-img

এখন থেকে সিম ছাড়া চালানো যাবে না হোয়াটসঅ্যাপ

সম্প্রীতি অনলাইন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যাল ব্যবহার করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। গতকাল ১ মার্চ ২০২৬ তারিখ থেকে কা...

new-img

Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7200mAh বড় ব্যাটারি এবং Snapdragon 6s Gen 2 প্রসেসর

Vivo-এর আসন্ন মডেল Vivo Y31d স্মার্টফোন আজ ১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 7200mAh বড় ব্য...

new-img

itel A200 Plus 4G স্মার্টফোন 6000mAh ব্যাটারি ও 120Hz রিফ্রেশ রেট সহ আগামী ৩ মার্চ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে

আগামী ৩ মার্চ ২০২৬ তারিখে itel তাদের নতুন মডেল itel A200 Plus 4G স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়...

Discussions