Login Now

Login with email

Forgot Password

OnePlus 15T স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 165Hz রিফ্রেশ রেট সহ ২৪ মার্চ চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Mar 28,2026 10:36 PM
153

OnePlus 15T স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 165Hz রিফ্রেশ রেট সহ ২৪ মার্চ চীনে লঞ্চ হয়েছে

OnePlus তাদের নতুন মডেল OnePlus 15T স্মার্টফোন ২৪ মার্চ ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। ধারণা করা হচ্ছে, ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে আসতে পারে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, যা গেমিং, ভিডিও এডিটিং এবং AI কাজের সময় খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

OnePlus 15T স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে, যা খুবই স্মুথ ও ফাস্ট গেমিং অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • OnePlus 15T স্মার্টফোনে 7500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
  • পাশাপাশি ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।

OnePlus 15T ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
OnePlus 15T (12GB+256GB)৪,২৯৯ CNY৮০,০০০ টাকা

বড় ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর নিয়ে OnePlus 15T স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৪,২৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ৮০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Brown, Green এবং White।

OnePlus 15T ফোনের স্পেসিফিকেশন

তথ্য অনুযায়ী, OnePlus 15T স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 165Hz রিফ্রেশ রেট, 3600 nits পিক ব্রাইটনেস এবং (1216x2640 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Crystal Shield Glass প্রটেকশন, যা স্ক্র্যাচ, আঘাত এবং পড়ে যাওয়া থেকে স্ক্রিনকে সুরক্ষিত রাখে। পাশাপাশি নিরাপত্তার জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে OIS সমর্থিত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP টেলিফোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটির ছবি এবং 8K@30fps ও 4K@120fps রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকড করা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

OnePlus 15T স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত, যা অত্যন্ত ভারী গেমিং ও মাল্টিটাস্কিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি ColorOS 16 নির্ভর Android 16 অপারেটিং সিস্টেমে চলে। ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সাপোর্ট করে।

ফোনটিতে রয়েছে 7500 mAh বড় ব্যাটারি, যা একটানা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে 30 মিনিটে 61% চার্জ করা যাবে। পাশাপাশি এই ফোনে ব্যবহার করা হয়েছে IP68/IP69K রেটিং, যা ভারী ধুলোবালি আর উচ্চ পানির চাপ প্রতিরোধ করে এবং 1.5 মিটার গভির পানির নিচে 30 মিনিট পর্যন্ত ব্যবহারের সুবিধা দেয়।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions