Login Now

Login with email

Forgot Password

OnePlus 15R স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে: সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট ও 7400mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Dec 24,2025 08:45 PM
153

OnePlus 15R স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে: সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট ও 7400mAh ব্যাটারি

ওয়ানপ্লাস-এর আসন্ন মডেল OnePlus 15R স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি এসেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.8 GHz পর্যন্ত, ফলে এটি গেমিং, AI-ভিত্তিক কাজ এবং মাল্টিটাস্কিং-এর সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।

OnePlus তাদের নতুন OnePlus 15R স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করেছে, এর ফলে স্ক্রিনে চলমান ছবি আরও মসৃণ ও স্পষ্টভাবে দেখা যায়, আর দ্রুতগতির গেম খেলার সময় ফোনটি স্থিরভাবে 120FPS ধরে রাখতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আনঅফিশিয়াল ফোনটির স্পেসিফিকেশন এবং বাংলাদেশের দাম। 

হাইলাইটস

  • OnePlus 15R ফোনে রয়েছে 165Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে।
  • এছাড়া ফোনটিতে 7400mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।  
  • নতুন এই ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর । 

OnePlus 15R ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে  দাম 
OnePlus 15R (12GB +256GB)৭৫,৯০০ টাকা (আনঅফিশিয়াল)
OnePlus 15R (12GB +512GB)৮৫,৯০০ টাকা (আনঅফিশিয়াল) 

তথ্য অনুযায়ী, প্রিমিয়াম ডিজাইন,শক্তিশালী ফিচার ও স্মুথ পারফরম্যান্সের OnePlus 15R স্মার্টফোন বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনের (12GB র‌্যাম +256GB স্টোরেজ) এর দাম ৭৫,৯০০ টাকা এবং (12GB র‌্যাম +256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৮৫,৯০০ টাকা। নতুন এই ফোন আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Charcoal Black, Mint Breeze এবং Electric Violet। বর্তমানে আনঅফিশিয়ালি এই ফোনটি বাংলাদেশের রিটেলার শপে পাওয়া যাচ্ছে।

OnePlus 15R ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus 15R স্মার্টফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পিড 3.8 GHz পর্যন্ত, যার ফলে এটি গেমিং, মাল্টিটাস্কিং এবং AI-ভিত্তিক কাজের সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটিতে রয়েছে IP66/ IP68/ IP69/ IP69K রেটিং, যা ধুলোবালি এবং 1.5 মিটার গভীর পানিতে ডুবালেও 30 মিনিট পর্যন্ত ফোনকে সুরক্ষা দেয় 

ফোনটিতে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট, (2800×1272 পিক্সেল) রেজোলিউশন এবং 3600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে এটি দ্রুত গতির গেম খেলার সময় 120FPS ধরে রাখে এবং হাই-কোয়ালিটির ভিডিও দেখার ক্ষেত্রেও কোনো ঝাঁকুনি বা ল্যাগ অনুভূত হয়না।ফোনটি OxygenOS 16 ভিত্তি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX906 প্রাইমারি ক্যামেরা ও 8MP আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K 120FPS রেজোলিউশনে ভিডিও রেকড করা যায়। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে NFC Bluetooth 6.0 এবং Wi-Fi 7 সাপোর্ট করে।

OnePlus 15R ফোনে বড় 7400mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকছে 80W ফাস্ট চার্জিং। ফোনটিতে Plus Mind AI-ভিত্তিক স্মার্ট হাব রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত নোট, স্ক্রিনশট ও ভয়েস রেকডিং সবকিছু এক জায়গায় সহজে সংরক্ষণ করতে পারে। পাশাপাশি এই স্মার্ট হাব প্রয়োজন অনুযায়ী স্মার্ট সাজেশন, রিমাইন্ডার দেয় এবং বিভিন্ন কাজের অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions