Login Now

Login with email

Forgot Password

OnePlus 15 স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে : সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট এবং 7300mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Nov 10,2025 04:06 PM
153

OnePlus 15 স্মার্টফোন এখন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে : সাথে থাকছে 165Hz রিফ্রেশ রেট এবং 7300mAh ব্যাটারি

OnePlus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 এখন বাংলাদেশের রিটেলার শপগুলোতে আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। নতুন মডেলের এই ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।

OnePlus 15 স্মার্টফোনে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটিতে রয়েছে 7,300mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।   চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির আনঅফিশিয়ালি দাম ও স্পেসিফিকেশন। 

হাইলাইটস

  • OnePlus 15 স্মার্টফোনে 7,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 165Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে। 

OnePlus 15 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম 
OnePlus 15 (12GB +256GB)৮৯,৯০০ টাকা (আনঅফিশিয়াল)
OnePlus 15 (12GB +512GB)৯৮,৯০০ টাকা (আনঅফিশিয়াল)

তথ্য অনুযায়ী, OnePlus 15 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এর দাম ৮৯,৯০০ টাকা এবং (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৯৮,৯০০ টাকা। নতুন মডেলের এই ফোনটি তিনটি আকর্ষণীয় কালারে রয়েছে Infinite Black, Ultra Violet এবং Sand Storm।

OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus 15 স্মার্টফোনে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট, 1800 নিটস পিক ব্রাইটনেস এবং (1272x2772 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ফোনটিতে রয়েছে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনটির রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K থেকে 8K ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি ফোনের সামনে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে রয়েছে 7,300mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মডেলের এই ফোনে সম্পূর্ণ চার্জ হতে 40 মিনিট সময় লাগবে।

ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68k/IP69k রেটিং ব্যবহার করা হয়েছে। ফোনটি ColorOS 16 নির্ভর অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে। বর্তমানে আনঅফিশিয়ালি এই ফোনটি বাংলাদেশে দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে (12GB র‍্যাম + 256GB স্টোরেজ) এবং (12GB র‍্যাম + 512GB স্টোরেজ)।    

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions