Login Now

Login with email

Forgot Password

মাইক্রোসফটের কোপাইলট গোপনে ই–মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল: স্বীকার করল মাইক্রোসফট

MobileMaya Team
Publish On: Feb 23,2026 11:13 AM
153

মাইক্রোসফটের কোপাইলট গোপনে ই–মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল: স্বীকার করল মাইক্রোসফট

ব্যবহারকারীদের অজান্তেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটবট ‘কোপাইলট’ তাঁদের আদান–প্রদান করা গোপনীয় লেবেলযুক্ত ই‑মেইলের সারসংক্ষেপ তৈরি করছিল। মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট সফটওয়্যারে থাকা ত্রুটির কারণে এমনটা হচ্ছিল বলে স্বীকার করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

প্রযুক্তি বিষয়ক সাইট Blipping Computer-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিরাপত্তা ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির ডাটা লস প্রিভেনশন (ডিএলপি) নীতি পাশ কাটিয়ে সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণ হচ্ছিল। ডিএলপি নীতি সাধারণত গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় ব্যবহার করা হয়।

ত্রুটিটি বিশেষভাবে কোপাইলট চ্যাট-কে প্রভাবিত করেছে। এর কারণে ‘গোপনীয়’ লেবেলযুক্ত ই-মেইল ভুলভাবে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট চ্যাট-এ প্রক্রিয়াকৃত হচ্ছিল বলে জানিয়েছে মাইক্রোসফট।

গত বছর মাইক্রোসফট ৩৬৫-এর করপোরেট গ্রাহকদের জন্য বিভিন্ন অ্যাপ—যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ারপয়েন্ট—এ কোপাইলট চ্যাট চালু করা হয়, যা কনটেন্ট-সচেতন এআই সহকারী হিসেবে কাজ করে।

প্রযুক্তি বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সফটওয়্যারে এআই সহকারী যুক্ত করার ফলে নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে প্রম্পট ইনজেকশন এবং তথ্য সুরক্ষার নিয়ম ভঙ্গের মতো ঝুঁকিতে প্রতিষ্ঠানগুলো পড়তে পারে। তবে ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

সোর্স: মাইক্রোসফট

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জ...

new-img

এআই নির্ভর হার্ডওয়্যার পরিকল্পনায় বড় পরিবর্তনের পথে অ্যাপল

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ডিভাই...

new-img

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

বাংলাদেশের স্মার্টফোন বাজারে একসাথে কাজ শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশনা প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)।...

new-img

Honor 600 Series আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ৭ মে ২০২৬ তারিখে Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু ভিডিও এবং ছবি কোম্পানি তাদের অফিশিয়াল...

Discussions