Login Now

Login with email

Forgot Password

বাংলাদেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিয়েছে এমবিসিবি

MobileMaya Team
Publish On: Nov 19,2025 06:58 PM
153

বাংলাদেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিয়েছে এমবিসিবি

আজ বুধবার ১৯ নভেম্বর ২০২৫ তারিখ, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।  

সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে তারা কর্মসূচি নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে বক্তারা। 

বক্তারা আরো জানান, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে যদি আজকের মধ্যে মুক্তি দেওয়া না হয়, তাহলে সারা দেশে কঠোর আন্দোলন হবে এবং দেশ অচলের হুমকিতেও পরতে পারে।  

মঙ্গলবার গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাইয়েদ পিয়াসকে ডিবি পুলিশ তুলে নিয়েছে বলে জানা গেছে। পিয়াসের পরিবারের একজন সদস্য তার স্ত্রী সুমাইয়া চৌধুরী বিষয়টি ঘিরে বলেন, গতরাত ৩টার দিকে মিরপুর-১ থেকে আমার স্বামীকে তুলে নেওয়া হয় এবং ডিবি তার মোবাইল ফোন গুলোও  জব্দ করে।

এমবিসিবি দাবি করেছে, অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পিয়াসকে দ্রুত মুক্তি দিতে হবে, নইলে তারা কঠোর সিদ্ধান্ত নেবে। এই ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইছেন বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা। 

সোর্স: এমবিসিবি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জ...

new-img

এআই নির্ভর হার্ডওয়্যার পরিকল্পনায় বড় পরিবর্তনের পথে অ্যাপল

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ডিভাই...

new-img

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

বাংলাদেশের স্মার্টফোন বাজারে একসাথে কাজ শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশনা প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)।...

new-img

Honor 600 Series আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ৭ মে ২০২৬ তারিখে Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু ভিডিও এবং ছবি কোম্পানি তাদের অফিশিয়াল...

Discussions