Login Now

Login with email

Forgot Password

Honor 600 Series আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Apr 30,2026 12:13 PM
153

Honor 600 Series আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী ফিচার নিয়ে আগামী ৭ মে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে চলেছে

আগামী ৭ মে ২০২৬ তারিখে Honor 600 Series বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে ফোনটির বেশ কিছু ভিডিও এবং ছবি কোম্পানি তাদের অফিশিয়াল পেজে প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে ফোনটি কমলা কালারে ডিজাইন করা হয়েছে, যা দেখতে অনেকটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের মতো।

কোম্পানি দাবি করেছে, Honor 600 Series এর অধীনে দুইটি ফোন বাজারে আসবে Honor 600 এবং Honor 600 Pro। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, ফোনটিতে 200MP AI রেয়ার ক্যামেরা ব্যবহার করা হতে পারে, যা খুব সহজেই ফটোগ্রাফি প্রেমীদের নজর কাড়বে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Honor 600 Series এ দেওয়া হতে পারে 7000 mAh বড় ব্যাটারি 
  • সাথে থাকতে পারে ধুলোবালি ও পানি প্রতিরোধী IP69/IP69K রেটিং।
  • সিরিজটিতে ব্যবহার করা হতে পারে 200MP AI রেয়ার ক্যামেরা। ।

Honor 600 Series এর দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
HONOR 600 (12GB+256GB)৬০,০০০ টাকা
HONOR 600 Pro (12GB+512GB)৯০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, আকর্ষণীয় ডিজাইন নিয়ে Honor 600 Series আগামী ৭ মে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হবে। সিরিজটির অফিসিয়াল দাম এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই সিরিজের HONOR 600 ফোনটির (12GB র‍্যাম+256GB স্টোরেজ) এর দাম প্রায় ৬০,০০০ টাকা এবং HONOR 600 Pro ফোনের (12GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৯০,০০০ টাকা হতে পারে।

Honor 600 ফোনের স্পেসিফিকেশন

বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, HONOR 600 স্মার্টফোনে থাকতে পারে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (2728×1264 পিক্সেল) রেজোলিউশন এবং 8000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে Snapdragon 7 প্রসেসর দেওয়া হতে পারে, যা মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন কাজের সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করবে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.9 অ্যাপারচারের 200MP AI OIS প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতে পারে, যার মাধ্যমে খুব উন্নত মানের ছবি তোলা যাবে এবং ভিডিও রেকড করা সম্ভব হবে। একইসঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকতে পারে উচ্চ মানের 50MP ফ্রন্ট ক্যামেরা।

HONOR 600 স্মার্টফোনে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং। এছাড়া ফোনটিতে 

যুক্ত করা হতে পারে IP69/IP69K রেটিং, যার ফলে ভারী ধুলোবালি এবং উচ্চ চাপের পানির ছিটা থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে।

ফোনটিতে ব্যবহার করা হতে পারে AI Image to Video 2.0 এবং HONOR AI ফিচার, যার মাধ্যমে সাধারণ ছবিকে সহজেই আকর্ষণীয় ভিডিও–তে রূপান্তর করা যাবে এবং ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ, দ্রুত এবং স্মার্ট করে তুলবে।

HONOR 600 Pro ফোনের স্পেসিফিকেশন

HONOR 600 Pro স্মার্টফোনে থাকতে পারে 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর, ফলে গেমিং, একাধিক অ্যাপ একসাথে চালানো এবং দৈনন্দিন ব্যবহার—সব ক্ষেত্রেই স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। পাশাপাশি ফোনটিতে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যেখানে (2728×1264 পিক্সেল) রেজোলিউশন, 8000 nits পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।


ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে দেওয়া হতে পারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ f/1.9 অ্যাপারচারের 200MP AI OIS প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং f/2.8 অ্যাপারচারের 50MP OIS পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে থাকতে পারে উন্নত মানের 50MP ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরা দিয়ে চমৎকার ছবি তোলা যাবে এবং ভিডিও ধারণ করা সম্ভব হবে।  

একটানা দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি যুক্ত করা হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 27W রিভার্স চার্জিং। এছাড়া ফোনটিতে IP69/IP69K রেটিং দেওয়া হতে পারে, যা ভারী ধুলোবালি এবং উচ্চ চাপের পানি থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

ফোনটিতে ব্যবহার করা হতে পারে HONOR AI এবং AI Image to Video 2.0 ফিচার, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে এবং আপনার সাধারণ ছবিকে সহজেই আকর্ষণীয় ভিডিও–তে রূপান্তর করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ করল বিটিআরসি, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জ...

new-img

এআই নির্ভর হার্ডওয়্যার পরিকল্পনায় বড় পরিবর্তনের পথে অ্যাপল

প্রযুক্তি দুনিয়ার শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল তাদের হার্ডওয়্যার কৌশলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নতুন প্রজন্মের ডিভাই...

new-img

নতুন ৫জি স্মার্টফোনের মাধ্যমে স্যামসাংয়ের পরিবেশক হলো এসইবিএল

বাংলাদেশের স্মার্টফোন বাজারে একসাথে কাজ শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশনা প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)।...

new-img

Proton Zen 6T 4G স্মার্টফোন ২৭ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP রেয়ার ক্যামেরা

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Proton Zen 6T 4G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে MediaTek Helio G81 প্রসেসর, যা সাধারণ ব্...

Discussions