Login Now

Login with email

Forgot Password

Itel City 200 স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং 50MP রেয়ার ক্যামেরা সহ আজ ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 08,2026 06:25 PM
153

Itel City 200 স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং 50MP রেয়ার ক্যামেরা সহ আজ ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

আইটেল-এর আসন্ন মডেল Itel City 200 স্মার্টফোন আজ ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এছাড়া ফোনটির ডিজাইন 7.45mm স্লিম, যা হাতে ধরতে হালকা ও আরামদায়ক লাগবে এবং ব্যবহারকারীক প্রিমিয়াম অনুভূতি দেবে।

Itel City 200 স্মার্টফোনে রয়েছে 2 km UltraLink Free Call ফিচার। এর মাধ্যমে দুটি ফোন একে অপরের থেকে ২ কিলোমিটার বা তার কম দূরত্বে থাকলে নেটওয়ার্ক ছাড়াই সরাসরি একে অপরের সাথে কলে কথা বলা যাবে, ফলে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হবে না, যা জরুরী পরিস্থিতিতে বিশেষভাবে উপযোগী।

হাইলাইটস

  • Itel City 200 ফোনে রয়েছে Unisoc T7250 চিপসেট।   
  • পাশাপাশি ফোনে দেওয়া হয়েছে 50MP রেয়ার ক্যামেরা।
  • ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে।

Itel City 200 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Itel City 200 (6GB+128GB)১৩, ৯৯০ টাকা (অফিশিয়াল)

তথ্য অনুযায়ী, বাংলাদেশের বাজারে Itel City 200 স্মার্টফোন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (6GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১৩, ৯৯০ টাকা। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Bass Black, Echo Silver এবং Vibe Purple। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Itel City 200 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Itel City 200 স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T7250 প্রসেসর, যা দৈনন্দিন কাজ এবং হালকা-মাঝারি মানের গেমিং-এ ভালো পারফরম্যান্স প্রদান করে। পাশাপাশি ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 700nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।


ফোনের রেয়ারে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। দামের তুলনায় এই ফোনের ক্যামেরা মোটামুটি ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5200mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15।

Itel City 200 স্মার্টফোনে রয়েছে IP65 রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধে করতে সক্ষম। ফোনটিতে যুক্ত করা হয়েছে 2 km UltraLink Free Call ফিচার। এই ফিচারের মাধ্যমে দুটি ফোন যদি একে অপরের থেকে ২ কিলোমিটার বা তার কম দূরত্বে থাকে, তাহলে কোনো নেটওয়ার্ক ছাড়াই তারা একে অপরের সাথে সরাসরি কলে কথা বলতে পারবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions