Login Now

Login with email

Forgot Password

iQOO 15 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh ব্যাটারি

MobileMaya Team
Publish On: Oct 29,2025 04:56 PM
153

iQOO 15 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, সাথে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 7000mAh ব্যাটারি

বাংলাদেশের রিটেলার শপগুলোতে iQOO-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15 5G আনঅফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে। নতুন এই ফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা গ্লোবাল ডাইরেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0 স্ট্যান্ডার্ড সাপোর্টেড। ভিভো জানিয়েছে, এই প্রযুক্তি গেম খেলা ও ভিডিও দেখার সময় ব্যাটারির স্থায়িত্ব আরও বাড়াবে।

দ্রুত পারফরম্যান্স প্রদানের জন্য iQOO এই  স্মার্টফোনে Snapdragon 8 Elite Gen 5 (3 nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং, যা ধুলোবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। জেনে নিন এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং বাংলাদেশে আনঅফিশিয়াল দাম।

হাইলাইটস

  • iQOO 15 5G ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • সাথে থাকছে Snapdragon 8 Elite Gen 5 (3 nm) প্রসেসর।
  • ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে।

iQOO 15 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
iQOO 15 5G (12GB+256GB)৯৪,৫০০ টাকা (আনঅফিশিয়াল)
iQOO 15 5G (12GB+512GB)১,০৪, ৫০০ টাকা (আনঅফিশিয়াল)
iQOO 15 5G (16GB+512GB১,১২,৫০০ টাকা (আনঅফিশিয়াল)

তথ্য অনুযায়ী, iQOO-এর নতুন স্মার্টফোন iQOO 15 5G বাংলাদেশে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটির (12GB র‍্যাম + 256GB) স্টোরেজ এর দাম ৯৪,৫০০ টাকা, (12GB র‍্যাম + 512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম  ১,০৪, ৫০০ টাকা এবং (16GB র‍্যাম + 512GB স্টোরেজ) এর দাম ১,১২,৫০০ টাকা। ফোনটি Black, White, Green এবং Blue কালারে পাওয়া যাবে।

iQOO 15 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন মডেলের iQOO 15 5G স্মার্টফোনে চমৎকার একটি 6.85 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 6000 নিটস পিক ব্রাইটনেস এবং (1440 x 3168 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটিতে Gorilla Glass স্ক্রিন প্রটেকশন ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য iQOO 15 5G স্মার্টফোনে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 3 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসেটটির ক্লক স্পিড 3.62 GHz থেকে 4.6 GHz পর্যন্ত। ধুলাবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে। ফোনটি OriginOS 6 অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে সফটওয়্যার রান করে।

ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড সাপোর্ট করে। সেলফির জন্য সামনে থাকছে 32 MP ফ্রন্ট ক্যামেরা। নতুন এই ফোনে রয়েছে 7,000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস চার্জিং দেওয়া হয়েছে। 

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo Find X9 Ultra স্মার্টফোন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 200MP রেয়ার ক্যামেরা সহ ২১ এপ্রিল গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

প্রিমিয়াম বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় ডিজাইন নিয়ে ২১ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo Find X9 Ultra স্মার...

new-img

দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল, কার্ড পাবেন প্রায় ২ লাখ ফ্রিল্যান্সার: জানালেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনলাইন পেমেন্ট গ...

new-img

Huawei Pura 90 Pro Max স্মার্টফোন 200MP টেলিফটো ক্যামেরা ও Kirin 9030S প্রসেসর সহ ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে

Huawei তাদের নতুন মডেল Huawei Pura 90 Pro Max স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6000 mAh...

new-img

Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল চীনে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে LTPO OLED ডিসপ্লে ও Kirin 9030S প্রসেসর

উন্নত মানের ফিচার এবং চমৎকার ডিজাইন নিয়ে Huawei Pura 90 Pro স্মার্টফোন ২০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে...

Discussions