Login Now

Login with email

Forgot Password

ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে আইফোন ১৮ প্রো সিরিজ

MobileMaya Team
Publish On: Nov 04,2025 09:34 PM
153

ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে আইফোন ১৮ প্রো সিরিজ

২০২৬ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। নতুন এই মডেলগুলোতে যুক্ত করা হবে পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্স, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই আলো ও ফোকাস নিজ হাতে নিয়ন্ত্রণ করতে পারবে। ফলে স্মার্টফোন ফটোগ্রাফিকে পেশাদার DSLR ক্যামেরার পর্যায়ে নিয়ে যাবে। 

যেভাবে কাজ করবে পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্স

আইফোন ১৮ প্রো সিরিজের ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরায় পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্স থাকবে বলে জানা গেছে। এই লেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা একদম ডিএসএলআর ক্যামেরার মতোই আলো নিয়ন্ত্রণের ক্ষমতা পাবে।

উজ্জ্বল আলোতে লেন্স নিজে থেকেই ছোট হয়, যাতে অতিরিক্ত আলো প্রবেশ না করতে পারে। আর আলো কমে গেলে এটি বড় হয়ে বেশি আলো সংগ্রহ করে। তাই রাতে বা কম আলোয় তোলা ছবিগুলো আরও স্পষ্ট ও উজ্জ্বল হয়।

ব্যবহারকারীর হাতে ফোকাস নিয়ন্ত্রণ থাকবে

এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছেমতো ফোকাসের গভীরতা (depth of field) নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ, পছন্দমতো পটভূমিকে ঝাপসা (blur) করে মূল বিষয়টিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা যাবে, যা আগে শুধুমাত্র ডিএসএলআর ক্যামেরাতেই করা যেত।

আগের আইফোন ১৫, ১৬ ও ১৭ প্রো মডেলের ক্যামেরার অ্যাপারচার f/1.78-এ স্থির ছিলো। তাই আলো বেশি বা কম হলেও, লেন্সের খোলার পরিমাণ (অ্যাপারচার) অপরিবর্তিত থেকে যেত। তবে নতুন আইফোন ১৮ প্রো সিরিজে লেন্সের অ্যাপারচার স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের আলো অনুযায়ী পরিবর্তন করা যাবে, ফলে ছবির মান এবং আলোর ভারসাম্য উন্নত হবে।

ফটোগ্রাফির জগতে এক নতুন অধ্যায়

অ্যাপলের নতুন এই ক্যামেরা প্রযুক্তি মূলত পেশাদার ব্যবহারকারী, অর্থাৎ যারা ডিএসএলআর ছাড়াই উচ্চমানের ছবি তুলতে চান তাদের লক্ষ্যেই তৈরি হচ্ছে।  

পরিবর্তনযোগ্য অ্যাপারচার লেন্সের মাধ্যমে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ ও লো-লাইট ফটোগ্রাফি আরও বাস্তবসম্মত ও গতিশীল হবে।

সোর্স: অ্যাপল

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions