Login Now

Login with email

Forgot Password

বিটিআরসির নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দাম বাড়বে ইন্টারনেটের

MobileMaya Team
Publish On: Nov 09,2025 07:10 PM
153

বিটিআরসির নতুন নীতিমালা বাস্তবায়ন হলে দাম বাড়বে ইন্টারনেটের

গত ৩ নভেম্বর রোজ সোমবার, রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য নতুন একটি নীতিমালা তৈরি করেছে। 

যদি এই নীতিমালা বাস্তবায়ন হয় তাহলে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রায় ১৮.৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি হতে পারে।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী এফটিএসপি অপারেটরদের ৫.৫ শতাংশ রাজস্ব শেয়ার এবং ১ শতাংশ সামাজিক দায়বদ্ধতা তহবিলে দিতে হবে। পাশাপাশি ক্রয়মূল্য ১৪ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে বলে জানিয়েছে সংবাদ সম্মেলনে ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য তৈরি নীতিমালার তীব্র বিরোধি বক্তারা। 

তারা আরো জানান, দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে তৈরি করা এই নীতিমালা বাস্তবায়িত হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রায় ২,৭০০ টির মতো ছোট প্রতিষ্ঠান টিকে থাকার সংকটে পড়ে যাবে।

নতুন  নীতিমালা বাস্তবায়িত হলে ঢাকায় ইন্টারনেটের দাম প্রায় ১১ শতাংশ বেড়ে যাবে এবং ঢাকার বাইরে ১৮.৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে সাধারণ ব্যবহারকারীসহ শিক্ষা, স্বাস্থ্য ও পুরো ডিজিটাল খাত নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলে জানিয়েছে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। 

বিটিআরসির নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম বেড়ে ৮৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। এই বাড়তি খরচ তৃণমূলের গ্রাহকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। 


সোর্স : বিটিআরসি

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions