Login Now

Login with email

Forgot Password

Infinix Note Edge 5G স্মার্টফোন 3D Curved AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7100 প্রসেসর সহ খুব শীঘ্রই বাংলাদেশে আসবে

MobileMaya Team
Publish On: Jan 24,2026 06:43 PM
153

Infinix Note Edge 5G স্মার্টফোন 3D Curved AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7100 প্রসেসর সহ খুব শীঘ্রই বাংলাদেশে আসবে

ইনফিনিক্স-এর আসন্ন মডেল Infinix Note Edge স্মার্টফোন ২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের বাজারে আসবে। ইতিমধ্যে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার প্রকাশ করা হয়েছে। ফোনটি আজ ১৫ জানুয়ারি থেকে প্রি-বুকিং শুরু হয়েছে এবং এটি চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রি-বুকিং শেষ হওয়ার পর ফোনটি সাধারণ বিক্রয়ের জন্য উপলব্ধ হবে।

নতুন মডেলের Infinix Note Edge 5G স্মার্টফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার করা হবে, যা দৈনন্দিন কাজ এবং হালকা‑মাঝারি গেম খেলার সময় ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটিতে থাকবে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত 3D Curved AMOLED ডিসপ্লে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Infinix Note Edge 5G স্মার্টফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হবে।
  • পাশাপাশি এই ফোনে থাকবে 3D Curved AMOLED ডিসপ্লে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে MediaTek Dimensity 7100 প্রসেসর।

Infinix Note Edge 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট

বাংলাদেশে সম্ভাব্য দাম

Infinix Note Edge 5G (8GB+128GB)২৫,০০০ টাকা

উন্নত ডিসপ্লে, উচ্চ রিফ্রেশ রেট এবং শক্তিশালী প্রসেসর নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসবে Infinix Note Edge 5G স্মার্টফোন। ফোনটির দাম এখনো প্রকাশ হয়নি। তবে ধারণা করা যাচ্ছে, ফোনের (8GB র‌্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে রয়েছে Lunar Titanium, Shadow Black, Silk Green এবং Stellar Blue।

Infinix Note Edge 5G ফোনের স্পেসিফিকেশন

Infinix Note Edge 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির 3D Curved AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এই স্ক্রিনে (1272×2800 পিক্সেল) রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 7100 প্রসেসর। 6 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 2.4GHz পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া ফোনটিতে থাকবে 6500mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং দেওয়া হবে। ফোনটির বডি 7.2 মিমি পাতলা এবং স্লিম ডিজাইনের।

Infinix Note Edge 5G স্মার্টফোন XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে। ইনফিনিক্স জানিয়েছে, ফোনটিতে তিন বছর পর্যন্ত OS আপডেট এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই ফোনে থাকবে IP64 রেটিং।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Oppo F33 5G স্মার্টফোন 7000mAh বড় ব্যাটারি এবং IP68/IP69K রেটিং সহ ১৫ এপ্রিল ভারতে লঞ্চ হয়েছে

উন্নত মানের ফিচার নিয়ে ভারতের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Oppo F33 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaT...

new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

Discussions