Login Now

Login with email

Forgot Password

Infinix GT 50 Pro 5G স্মার্টফোন Dimensity 8400 Ultimate প্রসেসর ও 144Hz রিফ্রেশ রেট সহ ২৪ এপ্রিল ২০২৬ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Apr 29,2026 05:47 PM
153

Infinix GT 50 Pro 5G স্মার্টফোন Dimensity 8400 Ultimate প্রসেসর ও 144Hz রিফ্রেশ রেট সহ ২৪ এপ্রিল ২০২৬ গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে

গত ২৪ এপ্রিল ২০২৬  তারিখে গ্লোবাল বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Infinix GT 50 Pro 5G স্মার্টফোন। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর, যা গেম খেলা ও মাল্টিটাস্কিংয়ের সময় খুব দ্রুত এবং স্মুথ পারফরম্যান্স প্রদান করে। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই এটি বাংলাদেশে আনঅফিশিয়ালি আসতে পারে।

Infinix GT 50 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 4500 nits পিক ব্রাইটনেস সমর্থিত AMOLED ডিসপ্লে, যার ফলে স্ক্রলিং, গেম খেলা এবং অ্যানিমেশন অনেক বেশি মসৃণ ও দ্রুত হবে, তীব্র রোদেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যাবে এবং রঙ আরও উজ্জ্বল ও প্রাণবন্ত লাগবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500mAh বড় ব্যাটারি।

হাইলাইটস

  • Infinix GT 50 Pro 5G স্মার্টফোনে রয়েছে 6500 mAh বড় ব্যাটারি।
  • সাথে থাকছে MediaTek Dimensity 8400 Ultimate (4nm) প্রসেসর।
  • ফোনটিতে দেওয়া হয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।

Infinix GT 50 Pro 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্ট

বাংলাদেশে সম্ভাব্য দাম

Infinix GT 50 Pro 5G (12GB+256GB)

৫০,০০০ টাকা

তথ্য অনুযায়ী, Infinix GT 50 Pro 5G স্মার্টফোন ২৪ এপ্রিল ২০২৬ তারিখে গ্লোবাল বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Red Blaze, Black Abyss এবং Silver Glacier। 

Infinix GT 50 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Infinix GT 50 Pro 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট, 4500 nits পিক ব্রাইটনেস এবং (1208x2644 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রটেকশন, যা স্ক্র্যাচ, হালকা আঘাত এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষতি থেকে ডিসপ্লেকে ভালোভাবে সুরক্ষিত রাখে।

ফোনটিতে MediaTek Dimensity 8400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 3.25GHz পর্যন্ত, যা গেম খেলা ও মাল্টিটাস্কিংয়ের সময় খুব দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করে। কোম্পানি দাবি করেছে গেম খেলার সময় এই ফোনে 144FPS ফ্রেম রেট পাওয়া যাবে। এছাড়া ফোনটি XOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.59 অ্যাপারচারের 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাতে AI Eraser, AI Video Enhancement, AI HDR এবং AI Night Mode সহ বেশ কিছু AI ফিচার রয়েছে, যার মাধ্যমে ছবি ও ভিডিও আরও পরিষ্কার, সুন্দর এবং স্বয়ংক্রিয়ভাবে উন্নত করা যায়। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে 6500 mAh বড় ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন এই ফোনে 45W ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং, 10W রিভার্স চার্জিং ও 5W ওয়্যারলেস রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনে যুক্ত আছে IP64 রেটি, যা ধুলোবালি ও হালকা পানির ছিটা প্রতিরোধ করতে সক্ষম। ফোনটিতে Bluetooth 5.4, Wi-Fi 6, USB চার্জিং এবং NFC সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions