Login Now

Login with email

Forgot Password

Huawei Mate X7 স্মার্টফোন Kirin 9030 Pro প্রসেসর এবং 8.0 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে সহ গত 26 নভেম্বর চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 03,2025 12:53 PM
153

Huawei Mate X7 স্মার্টফোন Kirin 9030 Pro প্রসেসর এবং 8.0 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে সহ গত 26 নভেম্বর চীনে লঞ্চ হয়েছে

গত 26 নভেম্বর 2025 তারিখে Huawei তাদের নতুন মডেল Huawei Mate X7 স্মার্টফোনটি চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে বড় 8.0 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে রয়েছে। এটি ফ্লেক্সিবল OLED এবং LTPO (Low- Temperature Polycrystalline Oxide) প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা শক্তি সাশ্রয় করে এবং ব্যবহারকারীকে মসৃণ অভিজ্ঞতা দেয়।

নতুন Huawei Mate X7 স্মার্টফোনে শক্তিশালী Kirin 9030 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP58/IP59 রেটিং দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 নির্ভর HarmonyOS অপারেটিং সিস্টেমে চলে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন দাম। 

হাইলাইটস

  • Huawei Mate X7 ফোনে রয়েছে Kirin 9030 Pro প্রসেসর।
  • সাথে থাকছে 8.0 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে।
  • নতুন এই ফোনে 5525mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Huawei Mate X7 ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Huawei Mate X7 (16GB +512GB)১২,৯৯৯ CNY২,৬০,০০০ টাকা

Huawei এর দেওয়া তথ্য অনুয়ায়ী, Huawei Mate X7 স্মার্টফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (16GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে ফোনটির আনুমানিক দাম প্রায় ২,৬০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় পাঁচটি কালারে পাওয়া যাবে Black, White, Purple, Blue এবং Red।

Huawei Mate X7 ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Huawei Mate X7 স্মার্টফোনে 8.0 ইঞ্চির Foldable LTPO OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, (2210x2416 পিক্সেল) রেজোলিউশন এবং 2500 nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া দ্রুত ও স্মুথ পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Kirin 9030 Pro প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড 6.0 নির্ভর HarmonyOS অপারেটিং সিস্টেমে চলে।


ফোনের রেয়ারে ট্রিপুল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 40MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই-কোয়ালিটির ছবি এবং 4K ভিডিও রেকর্ড করা যায়, ফলে খুব সহজেই ফটোগ্রাফারদের নজর কাড়তে সক্ষম। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।  

দীর্ঘ সময় ব্যবহারের জন্য Huawei Mate X7 ফোনটিতে রয়েছে 5525mAh ব্যাটারি এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও 7.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে IP58/IP59 রেটিং সাপোর্ট করে। বর্তমানে ফোনটি চীনের বাজারে 16GB র‍্যাম+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

জিমেইলে আসছে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও থাকবে শক্তিশালী এনক্রিপশন সুবিধা

গুগল তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে একটি গুরুত্বপূর্ণ নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু কম্পিউটার নয়, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনেও এন্ড-টু-এন্...

new-img

Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 7000mAh বড় ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

বাজেট ফ্রেন্ডলির মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে Tecno Spark 50 4G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী,...

new-img

Tecno Spark 50 5G স্মার্টফোন Dimensity 6400 প্রসেসর এবং 6500mAh বড় ব্যাটারি নিয়ে ১০ এপ্রিল বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের চমৎকার ডিজাইনের Tecno Spark 50 5G স্মার্টফোন ১০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6...

new-img

Vivo V70 FE 5G স্মার্টফোন 200MPরেয়ার ক্যামেরা এবং 7000mAh বড় ব্যাটারি সহ ৯ এপ্রিল বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Vivo তাদের নতুন মডেল Vivo V70 FE 5G স্মার্টফোন ৯ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে...

Discussions