Login Now

Login with email

Forgot Password

Huawei Mate 80 Pro Max 5G স্মার্টফোন Kirin 9030 Pro প্রসেসর এবং 8000nits ব্রাইটনেস সহ 25 নভেম্বর চীনে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Nov 26,2025 05:05 PM
153

Huawei Mate 80 Pro Max 5G স্মার্টফোন Kirin 9030 Pro প্রসেসর এবং 8000nits ব্রাইটনেস সহ 25 নভেম্বর চীনে লঞ্চ হয়েছে

গত 25 নভেম্বর 2025 তারিখে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Huawei Mate 80 Pro Max 5G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটির সবচেয়ে বেশি আকর্ষণ হলো 8,000 নিট পিক ব্রাইটনেস, যা বর্তমান স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম উজ্জ্বল। এত বেশি ব্রাইটনেসের কারণে তীব্র রোদ বা বাইরে সরাসরি আলোতেও স্ক্রিন খুব পরিষ্কারভাবে দেখা যাবে।

নতুন মডেলের Huawei Mate 80 Pro Max 5G ফোনটিতে শক্তিশালী Kirin 9030 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে আরো দ্রুত ও স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে রয়েছে IP68/IP69 রেটিং। জেনে নিন ফোনটির সম্পূর্ণ দাম ও স্পেসিফিকেশন।   

হাইলাইটস

  • Huawei Mate 80 Pro Max 5G ফোনে থাকছে Kirin 9020 প্রসেসর। 
  • ফোনটিতে রয়েছে শক্তিশালী কোয়াড 50MP প্রাইমারি ক্যামেরাI
  • নতুন এই ফোনে সর্বোচ্চ 8000 nits ব্রাইটনেস সাপোর্ট করে।

Huawei Mate 80 Pro Max 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনে দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Huawei Mate 80 Pro Max 5G (16GB +512GB)৭,৯৯৯ CNY  ১,৫০,০০০ টাকা

Huawei -এর নতুন Huawei Mate 80 Pro Max 5G ফোনটি চীনের বাজারে (16GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৭,৯৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এই ফোনের আনুমানিক দাম প্রায় ১,৫০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় চারটি কালারে লঞ্চ হয়েছে Black, White, Green এবং Gold।

Huawei Mate 80 Pro Max 5G ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Huawei Mate 80 Pro Max 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেটের 6.75 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে সর্বোচ্চ 8,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে, যা বর্তমান স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম উজ্জ্বল। তাই ব্যবহারকারীরা তীব্র রোদ বা বাইরে সরাসরি আলোতেও স্ক্রিন খুব পরিষ্কারভাবে দেখতে পারবেন।

ফোনটিতে রয়েছে চারটি ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 50MP এবং অ্যাপাচার f/1.4-f/4.0। এটি উচ্চমানের ভিডিও, পরিষ্কার ও স্মুথ ছবি তোলার জন্য উপযুক্ত। পাশাপাশি f/2.0 অ্যাপাচারে একটি 13MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি f/1.4 অ্যাপারচার ব্যবহার করে, ফলে ছবি তোলার সময় আরও কম আলো থাকলেও ফটোগ্রাফির মান উন্নত হয়।


দ্রুত পারফরম্যান্সের জন্য ফোনটিতে শক্তিশালী Kirin 9030 Pro প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি চীনের বাজারে (16GB র‍্যাম+512GB স্টোরেজ) ভ্যারিয়েন্টে রয়েছে। এছাড়া ধুলোবালি ও পানি প্রতিরোধের জন্য এই স্মার্টফোনে IP68/IP69 রেটিং সাপোর্ট করে। ফোনটি সর্বশেষ Android 16 ভিত্তিক HarmonyOS অপারেটিং সিস্টেমে চলে। 

ফোনটিতে অনেকগুলো AI ফিচার ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে দ্রুত এবং আরও সুবিধাজনক করে তোলে। এর মধ্যে রয়েছে AI One-Click Photo Generation, AI Intelligent Focusing, AI Teleportation, AI-powered Intelligent Grip এবং AI Magic Emoticons। পাশাপাশি নতুন এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং ও 20W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Tecno Pova Curve 2 5G স্মার্টফোন 144Hz রিফ্রেশ রেট ও 8000mAh বড় ব্যাটারি সহ আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

Tecno তাদের নতুন মডেল Tecno Pova Curve 2 5G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়ে...

new-img

Tecno Camon 50 4G স্মার্টফোন আজ ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 6500mAh ব্যাটারি ও 50MP Sony LYTIA 700C ক্যামেরা

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Tecno Camon 50 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সমর...

new-img

ভেগান লেদারের আড়ালে বড়সড় প্রতারণা: কিভাবে স্মার্টফোন সংস্থাগুলো গ্রাহককে ঠকাচ্ছে দেখুন

বর্তমান স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড বা ফ্যাশন হলো ভেগান লেদার ব্যাক প্যানেল। প্রিমিয়াম ডিজাইন আর হাতে পিছলে না যাওয়ার সুবিধা দেখিয়ে একের...

new-img

Oppo A6s Pro 4G স্মার্টফোন IP68/IP69K রেটিং ও 7000mAh বড় ব্যাটারি সহ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে

Oppo তাদের নতুন মডেল Oppo A6s Pro 4G স্মার্টফোন ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তথ্য অনুযায়ী, ফোনটিতে ব্যবহার ক...

Discussions