Login Now

Login with email

Forgot Password

উইন্ডোজ ১০ আরও ১ বছর নিরাপদে ব্যবহার করবেন যেভাবে

MobileMaya Team
Publish On: Nov 11,2025 10:31 AM
153

উইন্ডোজ ১০ আরও ১ বছর নিরাপদে ব্যবহার করবেন যেভাবে

গত ১৪ অক্টোবর উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিয়েছিলো মাইক্রোসফট। তারপর থেকে অনেকেই ল্যাপটপ, কম্পিউটার বা ডেক্সটপে উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারছে না। আবার অনেকের কম্পিউটারে চললেও তা কেবল নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

এমন পরিস্থিতিতে মাইক্রোসফট, ব্যবহারকারীদের জন্য তিনটি বিকল্প অফশন রেখেছে- উইন্ডোজ ১১ এ আপগ্রেড করা, নতুন কম্পিউটার কেনা অথবা এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট প্রোগ্রামে যুক্ত হওয়া। অনেকের কাছে নতুন কম্পিউটার কেনা সম্ভব হবেনা, আবার অনেকের কম্পিউটারে উইন্ডোজ ১১ আপগ্রেড করা যাবেনা।

তবে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট এখন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত সমাধান হিসেবে ধরা হচ্ছে। এই এক্সটেনশন ব্যবহারের জন্য ৩০ ডলার ফি দিতে হবে বলে ঘোষণা করেছিলো মাইক্রোসফট। কিন্তু এখন এটি বিনামূল্যেই পাওয়া যাচ্ছে।  

যেভাবে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট এনরোল করবেন

প্রক্রিয়াটি এনরোল করার জন্য ব্যবহারকারীর কম্পিউটারটি সর্বশেষ আপডেট অবস্থায় থাকতে হবে। তারপর Settings > Update & Security মেনুতে গিয়ে Enroll Now সেকশনে ক্লিক করলে সহজেই যুক্ত হওয়া যাবে।

এটি সম্পূর্ণ হলে স্ক্রিনে Add this device to receive extended security updates লিখাটি শো করবে, এরপর সেখান থেকে Add Device অপশনে ক্লিক করলেই এনরোলমেন্ট সম্পূর্ণ হবে।

সব মিলিয়ে বলা যায়, যারা এখনই উইন্ডোজ ১১ এ আপগ্রেড করতে চান না, বা নতুন কম্পিউটার কেনার পরিকল্পনা নেই, তাদের জন্য Extended Security Updates (ESU) প্রোগ্রামই সবচেয়ে নিরাপদ ও বাস্তবসম্মত বিকল্প হবে। কারণ এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা আরও এক বছর নিশ্চিন্তে তাদের প্রিয় উইন্ডোজ ১০ চালিয়ে যেতে পারবেন।

সোর্স: মাইক্রোসফট 

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

Vivo X300 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন 200 MP ZEISS APO টেলিফটো ক্যামেরা সহ আজ 6 ডিসেম্বর বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে

ভিভো-এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X300 Pro আজ 6 ডিসেম্বর 2025 তারিখ বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে।

new-img

Realme P4X 5G স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে: সাথে থাকবে 7000mAh ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেট

রিয়েলমি-এর আসন্ন মডেল Realme P4X 5G স্মার্টফোন বাংলাদেশের রিটেলার শপে খুব শীঘ্রই আনঅফিশিয়ালভাবে আসতে চলেছে।

new-img

Helio 15 4G স্মার্টফোন 120Hz রিফ্রেশ রেট এবং Mediatek Helio G81 Ultra প্রসেসর সহ আজ 4 ডিসেম্বর বাংলাদেশে লঞ্চ হয়েছে

Helio-এর আসন্ন মডেল Helio 15 4G স্মার্টফোন আজ 4 ডিসেম্বর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। তথ্য অনুযায়ী, এই ফোনটি আধুনিক প্রযুক্তিতে তৈরি,...

new-img

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা

বাংলাদেশের বাজারে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হতে যাচ্ছে। একইসঙ্গে সরকার বৈধভাবে স...

Discussions