Login Now

Login with email

Forgot Password

আপনার এনআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানবেন যেভাবে

MobileMaya Team
Publish On: Jan 07,2026 12:22 AM
153

আপনার এনআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানবেন যেভাবে

বাংলাদেশের মোবাইল ফোন বাজারে বিশৃঙ্খলা কমানো এবং একটি জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে কয়টি ফোন নিবন্ধিত আছে তা জানার জন্য আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করেছে (বিটিআরসি) । বিটিআরসির নতুন এই ব্যবস্থার মাধ্যমে এখন ঘরে বসে খুব সহজেই জানতে পারবেন আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত রয়েছে।

আপনার (NID) দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানুন

এনইআইআর সিস্টেমে নিবন্ধন করতে প্রথমে বিটিআরসি-এর অফিসিয়াল ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/-এ প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর হোম পেজের ওপরের ডান পাশে থাকা ‘রেজিস্ট্রেশন’ মেন্যুতে ক্লিক করুন। তারপর একটি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। ফর্মে আপনার নাম, মোবাইল নম্বর, ইউজার আইডি, পাসওয়ার্ডসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে লিখে পূরণ করতে হবে।

তথ্য দেওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নাম লেখার ক্ষেত্রে কোনো স্পেস বা ফাঁকা রাখা যাবে না। ইউজার আইডি তৈরির সময় শুধুমাত্র ছোট হাতের ইংরেজি অক্ষর এবং সংখ্যা ব্যবহার করতে হবে। বড় হাতের অক্ষর ব্যবহার করলে নিবন্ধন গ্রহণ নাও হতে পারে।

এনআইডি সংক্রান্ত অংশে আপনার পরিচয়পত্রের ধরন অনুযায়ী অপশন নির্বাচন করতে হবে। যদি আপনার এনআইডি ১০ সংখ্যার হয়, তাহলে ‘স্মার্ট আইডি’ অপশন বেছে নিন। আর যদি ১৩ বা ১৭ সংখ্যার এনআইডি থাকে, তাহলে ‘এনআইডি’ অপশন নির্বাচন করুন। সব তথ্য সঠিকভাবে পূরণ করে নিবন্ধন সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে।

নিবন্ধন সফলভাবে শেষ করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই আপনার এনআইডিতে নিবন্ধিত সব মোবাইল ফোনের বিস্তারিত তথ্য সহজেই দেখা যাবে।

সোর্স: এখানে ক্লিক করুন


MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions