Login Now

Login with email

Forgot Password

মোবাইল ফোনের বৈধতা যাচাই করবেন যেভাবে

MobileMaya Team
Publish On: Jan 07,2026 12:32 AM
153

মোবাইল ফোনের বৈধতা যাচাই করবেন যেভাবে

দেশে ব্যবহৃত মোবাইল ফোনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর (NEIR) সিস্টেম আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বিটিআরসির এই নতুন ব্যবস্থার মাধ্যমে এখন ঘরে বসেই যাচাই করা যাবে আপনার ফোন বৈধ নাকি অবৈধ।

মোবাইল ফোন বৈধ  কি না, যাচাই করার নিয়ম

আপনার ব্যবহৃত ফোনটি বিটিআরসি-এর ডাটাবেজে নিবন্ধিত এবং বৈধ কি না, তা যাচাই করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:

প্রথমেই বিটিআরসি-এর অফিসিয়াল এনইআইআর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর বাম পাশে থাকা “Check Your Phone’s Verification Status Instantly” অপশনটি নির্বাচন করুন। এরপর নির্দিষ্ট ঘরে আপনার মোবাইল ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখতে হবে। যদি IMEI নম্বর জানা না থাকে, তাহলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *#06# ডায়াল করলেই নম্বরটি স্ক্রিনে দেখা যাবে।

IMEI নম্বর দেওয়ার পর “Check Phone’s Verification Status Now” বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের বর্তমান অবস্থা দেখানো হবে। 

যদি ফোনটি বৈধ হয়, তাহলে স্ক্রিনে দেখাবে যে (IMEI নম্বর 854844864******* NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে)। আর যদি ফোনটি অবৈধ বা নিবন্ধিত না হয়, সে ক্ষেত্রে দেখাবে যে IIMEI নম্বর 00000000000**** নিবন্ধিত নয় / বৈধতা যাচাই সম্ভব নয়। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions