Login Now

Login with email

Forgot Password

Honor x8d 4G স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হবে: সাথে থাকবে 7000mAh বড় ব্যাটারি এবং 108MP AI রেয়ার ক্যামেরা

MobileMaya Team
Publish On: Mar 29,2026 11:10 PM
153

Honor x8d 4G স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হবে: সাথে থাকবে 7000mAh বড় ব্যাটারি এবং 108MP AI রেয়ার ক্যামেরা

মিড-রেঞ্জ বাজেটের মধ্যে উন্নত মানের ফিচার নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে Honor x8d 4G স্মার্টফোন। ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে, যা সাধারণ ব্যবহার যেমন কল করা, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্ষেত্রে প্রায় দুই দিনের মতো চলতে পারবে।

Honor x8d 4G স্মার্টফোনে ব্যবহার করা হবে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর, যা মাঝারি মানের গেম খেলা এবং দৈনন্দিন কাজের সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম।

হাইলাইটস

  • Honor x8d 4G স্মার্টফোনে থাকবে 7000mAh বড় ব্যাটারি।
  • পাশাপাশি Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে 108MP AI রেয়ার ক্যামেরা।

Honor x8d 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম
Honor x8d 4G (8GB+128GB)২৫,০০০ টাকা

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বড় ব্যাটারি এবং উচ্চ মানের ক্যামেরা নিয়ে Honor x8d 4G স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হবে। ফোনের (8GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২৫,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে বাজারে আসবে Light Blue,Velvet Grey এবং Velvet Black।

Honor x8d 4G ফোনের স্পেসিফিকেশন

Honor x8d 4G স্মার্টফোনে থাকবে Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.9Ghz থেকে 2.9Ghz পর্যন্ত, যা মাঝারি মানের গেম খেলা এবং দৈনন্দিন কাজের সময় স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া ফোনটি MagicOS 10 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।


ফোনটিতে ব্যবহার করা হবে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেখানে 3000 nits পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট এবং (1080×2392 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া ধুলোবালি ও পানির ছিটা প্রতিরোধের জন্য এই ফোনে থাকবে IP65 রেটিং। ফোনটি 7.5mm স্লিম ডিজাইনে তৈরি করা হবে।

ফটোগ্রাফারদের নজর কাড়তে ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ f/1.75 অ্যাপারচারের 108MP AI প্রাইমারি ক্যামেরা এবং 5MP আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 16MP ফ্রন্ট ক্যামেরা। 

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য এই ফোনে থাকবে 45W ফাস্ট চার্জিং। ফোনটিতে Wi-Fi 6, 4G নেটওয়ার্ক, Bluetooth 5.0 এবং NFC সাপোর্ট করবে।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions