Login Now

Login with email

Forgot Password

গত 4 অক্টোবর 108MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে লঞ্চ হল Honor X7d 4G স্মার্টফোন

MobileMaya Team
Publish On: Oct 08,2025 12:33 AM
153

গত 4 অক্টোবর 108MP ক্যামেরা ও 6500mAh ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে লঞ্চ হল Honor X7d 4G স্মার্টফোন

Honor X7d স্মার্টফোনটি গত 4 অক্টোবর বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। Honor কোম্পানির ঘোষণায় জানা গেছে, ফোনটি 4 অক্টোবর থেকে প্রি-বুকিং শুরু করেছে এবং 11 অক্টোবর শেষ হবে। নতুন এই ফোনটি বিশেষভাবে নজর কেড়েছে ফটোগ্রাফি প্রেমীদের মধ্যে। কারণ, Honor X7d তে ব্যবহার করা হয়েছে একটি উন্নত 108MP রেয়ার ক্যামেরা, যা হাই-রেজোলিউশন ছবি তুলতে সক্ষম।

দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দিতে Honor X7d 4G স্মার্টফোনে রয়েছে বিশাল 6500mAh ব্যাটারি এবং 35W ফাস্ট চার্জিং সুবিধা। দৈনন্দিন ব্যবহারে ধুলাবালি ও পানির ঝুঁকি কমাতে ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে। ফোনটি আন্ড্রয়েড15 অপারেটিং সিস্টেমে চলে। জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন।

হাইলাইটস

  • Honor X7d 4G স্মার্টফোনে আছে 6500mAh ব্যাটারি।
  • সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট।
  • ফোনটিতে রয়েছে 108MP রেয়ার ক্যামেরা।

Honor X7d 4G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভেরিয়েন্টেবাংলাদেশে দাম
Honor X7d (8GB+256GB)২২,৯৯৯ টাকা (অফিশিয়াল)

Honor X7d 4G স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে এসেছে। যার (8GB র‍্যাম + 256GB স্টোরেজ) এর দাম ২২,৯৯৯ টাকা। ফোনটি Desert Gold, Ocean Cyan, Meteor Silver এবং Velvet Black কালারে লঞ্চ করা হয়েছে।

Honor X7d 4G ফোনের স্পেসিফিকেশন

Honor X7d 4G স্মার্টফোনে 6.77 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই  স্ক্রিনে 850 নিটস পিক ব্রাইটনেস, 16.7 মিলিয়ন কালার এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ফোনটিতে Snapdragon 685 প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে এটি (8GB র‍্যাম + 256GB স্টোরেজ) ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

দৈনন্দিন জীবনে দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই স্মার্টফোনে 6000mAh ব্যাটারি এবং 35W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। ফোনের রেয়ারে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 108MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য সামনে পাওয়া যাবে 8MP ফ্রন্ট ক্যামেরা।

ধুলাবালি প্রতিরোধ করার জন্য রয়েছে IP65 রেটিং। এছাড়াও, Honor X7d 4G স্মার্টফোনে 4G নেটওয়ার্ক, USB Type-C 2.0 এবং স্ক্রিন প্রটেকশনের জন্য টেম্পার্ড গ্লাস সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লাইট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে।

সোর্সঃ ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

আগামী ৮ সেপ্টেম্বর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে লাখ লাখ স...

new-img

টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে মিলবে যেসব বাড়তি সুবিধা

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এতদিন বিনামূল্যে মেসেজিং ও কলিং সুবিধা দিয়ে এলেও, এবার ‘হোয়াটসঅ্যাপ প্লাস’...

new-img

Xiaomi Redmi A7 4G স্মার্টফোন ১ মে বাংলাদেশে লঞ্চ হয়েছে: সাথে রয়েছে 5200mAh ব্যাটারি এবং UNISOC T7250 প্রসেসর

গত ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়েছে Xiaomi Redmi A7 4G স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে UNISOC T7250 প্রসেসর, যা দৈনন্দি...

new-img

OpenAI আনছে নতুন স্মার্টফোন: অ্যাপ ছাড়াই চলবে সব কাজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান OpenAI এখন শুধু সফটওয়্যার নিয়েই কাজ করতে চায় না। তারা একটি “AI এজেন্ট ফোন” তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে নতুন এ...

Discussions