Login Now

Login with email

Forgot Password

Honor X6d 5G স্মার্টফোন 50MP AI ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

MobileMaya Team
Publish On: Mar 29,2026 10:25 PM
153

Honor X6d 5G স্মার্টফোন 50MP AI ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে চলেছে

Honor তাদের নতুন মডেল Honor X6d 5G স্মার্টফোন খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, ফোনটিতে 50MP AI রেয়ার ক্যামেরা দেওয়া হবে, যা বাজেট‑ফ্রেন্ডলি ব্যবহারকারীদের খুব সহজেই নজর কাড়বে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor X6d 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর। এটি সাধারণ কাজ বা মাঝারি গেমিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করবে। এছাড়া দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে 5260mAh ব্যাটারি দেওয়া হবে।

হাইলাইটস

  • Honor X6d 5G স্মার্টফোনে থাকবে 5260mAh ব্যাটারি।
  • পাশাপাশি MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে।
  • ফোনটিতে ব্যবহার করা হবে 50MP AI রেয়ার ক্যামেরা।

Honor X6d 5G ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

 ভ্যারিয়েন্টবাংলাদেশে সম্ভাব্য দাম 
Honor X6d 5G (4GB+128GB)২০,০০০ টাকা

বাজেটের মধ্যে ভালো প্রসেসর এবং উন্নত মানের ক্যামেরা নিয়ে Honor X6d 5G স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হবে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ২০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে বাজারে আসবে Ocean Cyan এবং Midnight Black।

Honor X6d 5G ফোনের স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Honor X6d 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.75 ইঞ্চির TFT LCD ডিসপ্লে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 450 nits পিক ব্রাইটনেস এবং (720X1600 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে MediaTek Dimensity 6300 প্রসেসর। 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড সর্বোচ্চ 2.4 GHz পর্যন্ত।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP, QVGA ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকবে 5MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.3, USB চার্জিং এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।

ফোনটিতে থাকবে 5260mAh ব্যাটারি এবং 15W কুইক চার্জিং, যা বাজেট‑ফ্রেন্ডলি ব্যবহারকারীদের জন্য সন্তোষজনক হবে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি ব্যবহার করা হবে। 

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions