Login Now

Login with email

Forgot Password

Honor X5c Plus স্মার্টফোন 50MP প্রাইমারি ক্যামেরা এবং Mediatek Helio G81 প্রসেসর সহ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Feb 22,2026 09:29 AM
153

Honor X5c Plus স্মার্টফোন 50MP প্রাইমারি ক্যামেরা এবং Mediatek Helio G81 প্রসেসর সহ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে লঞ্চ হয়েছে

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে Honor X5c Plus স্মার্টফোন। তথ্য অনুযায়ী, ফোনটিতে রয়েছে Mediatek Helio G81 প্রসেসর। 12 ন্যানোমিটার ফেব্রিকশনে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.7 GHz থেকে 2.0 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ, মাঝারি গ্রাফিক্সের গেম এবং মাল্টিটাস্কিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে।

Honor-এর আসন্ন মডেল Honor X5c Plus স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, যার মাধ্যমে দিনে বা পর্যাপ্ত আলোতে সুন্দর ও পরিষ্কার ছবি তোলা যায়। এছাড়া ফোনটিতে রয়েছে 5260mAh ব্যাটারি এবং 15W কুইক চার্জিং। চলুন এবার জেনে নেওয়া যাক ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বাংলাদেশে দাম।

হাইলাইটস

  • Honor X5c Plus ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।
  • এছাড়া ফোনটিতে Mediatek Helio G81 প্রসেসর দেওয়া হয়েছে।
  • নতুন মডেলের এই ফোনের বডি 7.89 mm স্লিম।

Honor X5c Plus ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টবাংলাদেশে দাম
Honor X5c Plus (4GB+128GB)১৪,৯৯৯ টাকা (অফিশিয়াল)

বাংলাদেশের বাজারে Honor X5c Plus স্মার্টফোন শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ফোনের (4GB র‍্যাম+128GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের ১৪,৯৯৯ টাকা। ফোনটি আকর্ষণীয় দুইটি কালারে রয়েছে Ocean Cyan এবং Midnight Black। বর্তমানে এই ফোন কোম্পানি অনুমোদিত বাংলাদেশের বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে।

Honor X5c Plus ফোনের স্পেসিফিকেশন

নতুন মডেলের Honor X5c Plus স্মার্টফোনে রয়েছে Mediatek Helio G81 প্রসেসর। 12 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপসের ক্লক স্পীড 1.7 GHz থেকে 2.0 GHz পর্যন্ত, যা দৈনন্দিন কাজ, মাঝারি গ্রাফিক্সের গেম এবং মাল্টিটাস্কিংয়ে খুব ভালো পারফরম্যান্স প্রদান করে। এছাড়া ফোনটি MagicOS 9.0 নির্ভর Android 15 অপারেটিং সিস্টেমে চলে।


ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ারে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 0.08 MP QVGA  ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি সেলফির জন্য ফোনের সামনে রয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 4G নেটওয়ার্ক, Wi-Fi 5 এবং Bluetooth 5.1 সাপোর্ট করে।

ফোনটিতে 6.74 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 90Hz রিফ্রেশ রেট ও (720x1600 পিক্সেল) রেজুলেশন সাপোর্ট করে। 7.89 mm স্লিম ডিজাইনের এই ফোনে ব্যবহার করা হয়েছে 5260mAh ব্যাটারি এবং 15W কুইক চার্জিং। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions