Login Now

Login with email

Forgot Password

Honor WIN স্মার্টফোন 10000mAh ব্যাটারি এবং 185Hz রিফ্রেশ রেট সহ 26 ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ হয়েছে

MobileMaya Team
Publish On: Dec 28,2025 08:41 PM
153

Honor WIN স্মার্টফোন 10000mAh ব্যাটারি এবং 185Hz রিফ্রেশ রেট সহ 26 ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ হয়েছে

গত 26 ডিসেম্বর 2025 তারিখ চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Honor WIN স্মার্টফোন। তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুইটি ফোন বাজারে এসেছে Honor WIN এবং Honor WIN RT। ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চের কোন ঘোষণা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি আসবে।

Honor তাদের নতুন মডেল Honor WIN স্মার্টফোনে 185Hz রিফ্রেশ রেট সমর্থিত 6.83 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যুক্ত করেছে। এই ডিসপ্লে ব্যবহারকারীদের খুব স্মুথ ও দ্রুত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। বিশেষ করে গেম খেলা, স্ক্রল করা এবং UI অ্যানিমেশনে সবকিছু অনেক বেশি সাবলীল দেখায়। আর উচ্চ রিফ্রেশ রেটের কারণে স্ক্রিনে মুভমেন্ট পরিষ্কার ও ঝাঁকুনি ছাড়াই চোখে আরামদায়ক লাগে।

হাইলাইটস

  • Honor WIN স্মার্টফোনে রয়েছে বড় 10000mAh ব্যাটারি।
  • পাশাপাশি থাকছে Snapdragon 8 Elite Gen5 প্রসেসর।
  • ফোনটিতে 185Hz রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে দেওয়া হয়েছে। 

Honor WIN ফোনের দাম ও ভ্যারিয়েন্ট

ভ্যারিয়েন্টচীনের দামবাংলাদেশে সম্ভাব্য দাম
Honor WIN (12GB+256GB)৩,৫৯৯ CNY৭০,০০০ টাকা 

তথ্য অনুযায়ী, শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ফিচার সহ Honor WIN স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ হয়েছে। ফোনের (12GB র‍্যাম+ 256GB স্টোরেজ) ভ্যারিয়েন্টের দাম ৩,৫৯৯ CNY। সেই তুলনায় বাংলাদেশে এর আনুমানিক দাম প্রায় ৭০,০০০ টাকা হতে পারে। ফোনটি আকর্ষণীয় তিনটি কালারে রয়েছে Black, White এবং Blue।

Honor WIN ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নতুন Honor WIN 5G স্মার্টফোনে 6.83-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 185Hz রিফ্রেশ রেট এবং 480Hz টাচ স্যাম্পলিং সাপোর্ট করে। ফলে এটি গেম খেলা, স্ক্রল করা এবং UI অ্যানিমেশনের সময় ব্যবহারকারীকে দেবে খুব স্মুথ ও দ্রুত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়া রয়েছে 6000 nits পিক ব্রাইটনেস, যা সরাসরি রোদে ব্যবহারেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। ফোনটিতে 5G নেটওয়ার্ক Wi-Fi 7, Bluetooth 6 এবং NFC সাপোর্ট করে।


ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.8GHz ক্লক স্পীডে রান করে। ফলে গেমিং, মাল্টি‑টাস্কিং ও ভারী অ্যাপ সহজেই চলতে সক্ষম। নিরাপত্তার জন্য ফোনটিতে 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে। ফোনটি Android 16 বেসড Magic UI 10 অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে 50MP প্রাইমারি সেন্সর (f/1.95 অ্যাপারচার), 50MP টেলিফটো লেন্স যা 3x অপটিক্যাল আর 50x ডিজিটাল জুম সাপোর্টেড এবং 12MP আলট্রা‑ওয়াইড সন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K 30/60 FPS রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

সোর্স: এখানে ক্লিক করুন

MobileMaya Team
MobileMaya began serving Bangladesh's tech media landscape in 2014 by providing accurate technology news which continues to this day for more than ten years. The platform now ranks among Bangladesh's most respected mobile phone information networks that provide reviews and industry news updates.

Related News

View Morearrow
new-img

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আসছে অ্যাপল

বর্তমান প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় থাকা ভাঁজ করা আইফোন নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যাম...

new-img

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সতর্কতা: বড় ধরনের সাইবার ঝুঁকি ধরা পড়েছে

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় নিরাপত্তা সমস্যা (বাগ) ধরা পড়েছে। এই সমস্যাগুলোর কারণে কোটি কোটি ব্যবহারকারীর ব্...

new-img

ফেসবুক ও ইনস্টাগ্রামে আসতে পারে বড় ধরনের পরিবর্তন

ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করা এবং আসক্তি বাড়ানোর মতো ডিজাইনের কারণে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ মেটার ব...

new-img

Open AI agent phone ফিচার, স্পেসিফিকেশন ও সর্বশেষ তথ্য ২০২৬

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছিল যে, OpenAI এআই-কেন্দ্রিক ইয়ারবাডসহ বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইস নিয়ে কাজ করছে। পাশাপাশি, MediaTek ও Qualcomm–এর ম...

Discussions